সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আদালতে বিচারাধীন মামলাগুলোতে নতুন মোড় এসেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মেটা প্ল্যাটফর্ম মামলার দুই টিনএজার বাদীর সঙ্গে আদালতের ট্রায়াল শুরুর আগে সমঝোতা করে নিয়েছে। এর ফলে এই বিচারপ্রক্রিয়া এখন স্ন্যাপচ্যাটের মূল প্রতিষ্ঠান স্ন্যাপ ইনকের বিরুদ্ধে পরিচালিত হবে।

লস অ্যাঞ্জেলেসের স্টেট কোর্টে এই ট্রায়ালের জুরি নির্বাচন শুরু হয়েছিল দুজন টিনএজার বাদী এস জে (ইলিনয়ের ১৬ বছর বয়সী কিশোরী) এবং কে ডি বির (মিসিসিপির ১৮ বছর বয়সী তরুণী) দাবিগুলো যাচাই করার জন্য। তাঁরা অভিযোগ করেছিলেন যে ইনস্টাগ্রাম, ফেসবুক, স্ন্যাপচ্যাট, টিকটক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো আসক্তিপূর্ণভাবে ডিজাইন করা হয়েছে। যার ফলে তাঁদের মানসিক স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসে সমস্যা দেখা দেয়। এর আগে এই দুই বাদী টিকটক ও ইউটিউবের সঙ্গে সমঝোতা করে নিয়েছিলেন। ট্রায়াল শুরুর কয়েক দিন আগে মেটা এস জের সঙ্গে এবং পরে কে ডি বির সঙ্গেও সমঝোতা করায় মামলাটি এখন শুধু স্ন্যাপের বিরুদ্ধে এগোচ্ছে। বাদীর আইনজীবীরা শিশুদের নিরাপত্তা উন্নত করতে এবং টেক কোম্পানিগুলোকে জবাবদিহির আওতায় আনতে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে মেটা জানিয়েছে, এ ধরনের সমঝোতা ও ট্রায়াল মামলার প্রক্রিয়া যাচাইয়ের অংশ এবং তারা নিজেদের রেকর্ড ও নিরাপত্তা টুলগুলোর পক্ষে আদালতে লড়াই চালিয়ে যাবে। স্ন্যাপ অবশ্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মামলাটি হাজার হাজার বিচারাধীন মামলার মধ্যে একটি টেস্ট কেস হিসেবে নির্বাচিত হয়েছিল, যার রায় অন্যান্য মামলার ভবিষ্যৎ নির্ধারণে প্রভাব ফেলতে পারে।

এআই চ্যাটবট ব্যবহারে যা করবেন, করবেন না

এআই চ্যাটবট ব্যবহারে যা করবেন, করবেন না

এআই চ্যাট বট বা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সময় ব্যক্তিগত গোপনীয়তা ও ডেটা সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোন সেবাগুলো আপনার সম্পর্কে বিশেষ করে সংবেদনশীল তথ্য ধারণ করে তা নিয়ে ভাবুন। আপনি যদি সেগুলো ব্যবহার বন্ধ করে দেন, তবে তা মুছে ফেলার চেষ্টা করতে কয়েক মিনিট সময় ব্যয় করুন।

এআইয়ের নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত: স্যাম অল্টম্যান

ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থার নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান।

জনপ্রিয় টার্গেট

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন

সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব রোধে নড়েচড়ে বসেছে বিশ্ব

প্রকাশ: ০৯:৩২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬