সূর্যবংশীর উদাহরণ টেনে পিএসএলকে প্রশ্নবিদ্ধ করলেন ওয়াসিম আকরাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

মাত্র ১৫ বছর বয়সেই বিস্ফোরক ব্যাটিংয়ে ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন সূর্যবংশী। আইপিএলে টানা দুই মৌসুমের দারুণ পারফরম্যান্সের পর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। সূর্যবংশীর উত্থানকেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট কাঠামোর সঙ্গে তুলনা করেছেন আকরাম।

ইউটিউবার ফুরকান ভাট্টির সঙ্গে সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘পিএসএল শুরু হওয়ার ১০ বছর হয়ে গেছে, কিন্তু পিএসএল কি একজনও ব্যাটার তৈরি করতে পেরেছে? হ্যাঁ, আমরা কয়েকজন বোলার তৈরি করেছি। কিন্তু বলুন তো, আমরা কি উল্লেখযোগ্য কোনো ব্যাটিং প্রতিভা তৈরি করতে পেরেছি? আমার মনে হয়, যখন আমরা ১৪ বছর বয়সী (সূর্যবংশী ১৫) এমন একজন ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারব, তখনই উন্নতি দেখতে পাব।’

আইপিএল ও পিএসএল—দুই ফ্র্যাঞ্চাইজি লিগেই কাজ করার অভিজ্ঞতা রয়েছে আকরামের। ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ও মেন্টর ছিলেন তিনি। এই সময়কালে দুইবার চ্যাম্পিয়ন হয় কেকেআর। পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস ও করাচি কিংসের কোচ ও মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবেক তারকা পেসার।

পাকিস্তানের ক্রিকেটে প্রতিভা তৈরির প্রক্রিয়া শক্তিশালী করতে ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করার পরামর্শও দিয়েছেন আকরাম। তাঁর মতে, লাল বলের ক্রিকেটে উন্নতির জন্য ক্লাব পর্যায় থেকেই প্রতিভা খুঁজে বের করতে হবে। এ জন্য করাচি ও লাহোরে বড় অঙ্কের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

আকরাম বলেন, ‘লাল বলের ক্রিকেটে উন্নতি করতে চাইলে ক্লাব ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে হবে। পিসিবির উচিত করাচি ও লাহোরে ১০ কোটি রুপি করে বিনিয়োগ করা, কারণ প্রতিভা আসে ক্লাব ক্রিকেট থেকেই।’

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের দাবিটা জোরালোভাবেই তুলে ধরলেন কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৬ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন ফরাসি তারকা। সব মিলিয়ে এ বছর নিজের পারফরম্যান্সকে ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট মনে করছেন তিনি।

ফুটবলে লাল ও হলুদ কার্ডের সঙ্গে এবার যুক্ত হলো ব্ল্যাক কার্ড। তবে এটি খেলোয়াড়দের জন্য নয়; যুব ফুটবলের ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণে এই কার্ড চালু করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় ফাইনালের উত্তাপ মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। সেই ঘটনা টেনে এবার আর্জেন্টিনাকে খোঁচা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।

জনপ্রিয় টার্গেট

২ বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে নৌকাবাইচ

সূর্যবংশীর উদাহরণ টেনে পিএসএলকে প্রশ্নবিদ্ধ করলেন ওয়াসিম আকরাম

প্রকাশ: ০২:৪৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬