মেসির গোলে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

এমএলএসের নিয়মিত মৌসুমের আর এক ম্যাচ বাকি থাকতে এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় নিউ ইংল্যান্ডকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। চ্যাম্পিয়নস কাপে জায়গা নিশ্চিত করতে এই ম্যাচে পূর্ণ পয়েন্ট দরকার ছিল তাদের। হার বা ড্র হলে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো দলটিকে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে নিউ ইংল্যান্ডকে এগিয়ে দেন ড্যানিয়েল গাজদাগ। ইলায় ফেইনগোল্ডের সঙ্গে বক্সের ভেতরে বল আদানপ্রদানের পর জালে বল পাঠান তিনি। পিছিয়ে পড়েও দ্রুত ঘুরে দাঁড়ায় মায়ামি। ৬৯ মিনিটে মেসির চমৎকার ব্যাকহেড থেকে বল পেয়ে গোল করেন জার্মান বেরতেরামে। তাতে সমতায় ফেরে সফরকারীরা।

সমতায় ফেরার পর আক্রমণভাগে আরও শক্তি যোগাতে লুইস সুয়ারেজকে মাঠে নামান মায়ামির কোচ ক্রিস্তিয়ান গনজালেস। মায়ামির আগের ২৫ ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।

এরপর নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় মায়ামি। বক্সের বাইরে থেকে প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে নিজের চিরচেনা বাঁ পায়ের নিচু শটে নিউ ইংল্যান্ডের গোলরক্ষক ম্যাট টার্নারকে পরাস্ত করেন আর্জেন্টাইন মহাতারকা।

শেষ দিকে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল নিউ ইংল্যান্ড। ইয়ান ফ্রের আত্মঘাতী গোলটি মায়ামির জয় কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি করেছিল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। মেসির গোলটিই শেষ পর্যন্ত মায়ামির চ্যাম্পিয়নস কাপের টিকিট নিশ্চিত করে। এই জয়ে আগামী ৭ নভেম্বর নিয়মিত মৌসুমের শেষ দিনে আর কোনো হিসাবের অপেক্ষায় থাকতে হচ্ছে না দলটিকে।

মেসির প্রশংসায় কোচ গনজালেস বলেন, ‘সেরা খেলোয়াড় হিসেবে তাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সতীর্থদের প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে তার সঙ্গে কারও তুলনা চলে না। এই বয়সেও লিও যা করছে, আমার দৃষ্টিতে তার এমভিপি এবং ব্যালন ডি’অর দুটিই প্রাপ্য। আশা করি, সে এগুলো অর্জন করতে পারবে।’

সাফজয়ী অধিনায়ক রজনীর পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যের অন্যতম কারিগর রজনীকান্ত বর্মণ এখন ফুটবল থেকে অনেকটাই বিচ্ছিন্ন। ২০০৩ সাফের ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কারজয়ী রজনী অনেকটা পঙ্গুত্ব বরণ করে গাজীপুরের কালিয়াকৈরে গ্রামের বাড়িতে নিভৃতে পড়ে রয়েছেন দীর্ঘদিন ধরে। দৈনিক আজকের পত্রিকায় তাঁকে নিয়ে আজ একটি প্রতিবেদন

হামজা-ফারহানকে ছাড়াও ভালো করার প্রতিশ্রুতি শমিতের

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ, অথচ প্রথম ম্যাচেই পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হচ্ছে কোচ টমাস ডুলিকে। এর মধ্যে চোটের কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তরুণ স্ট্রাইকার রোনান সুলিভান। গুরুত্বপূর্ণ

হ্যাটট্রিকের পরও কেন বাদ রোনালদো

হ্যাটট্রিকের পরও কেন বাদ রোনালদো

বয়স কেবল ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একটা সংখ্যাই। ৪১ বছর বয়সেও দুরন্ত গতিতে ছুটে চলা রোনালদো ১০০০ গোল থেকে কেবল ১৫ গোল দূরে। যার মধ্যে গত ২৯ অক্টোবর আল খুলুদের বিপক্ষে সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করেছেন। কিন্তু ঠিক তার পরের ম্যাচেই বাদ পড়েছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ: শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

মেসির গোলে চ্যাম্পিয়নস কাপের টিকিট পেল মায়ামি

প্রকাশ: ১০:২৮:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬