ব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

সাকিব, সাইফউদ্দিন, মেহেদী পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেললেও আজ তাঁদের প্রতিপক্ষ ছিলেন সাইফ। যেখানে জনকপুর বোল্টসের সাইফের উইকেটটা তুলে নিয়েছেন সাকিব। শেষ পর্যন্ত জিতেছে সাইফের জনকপুর বোল্টস। সাকিবের পোখারা হেরে গেল ৯ রানে।

আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পোখারা অধিনায়ক কুশল ভুর্টেল। টস হেরে আগে ব্যাটিং পাওয়া জনকপুর ২০ ওভারে ৯ উইকেটে করে ১৪৭ রান। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন তীর্থ রাজ দাস। ৫৫ বলের ইনিংসে সাত চার ও ২ ছক্কা মেরেছেন। পোখারার সাকিব ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। এটাই তাঁর এনপিএলে সেরা বোলিং। এর আগে সুদূরপশ্চিম রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ২৪ রানে পেয়েছিলেন ১ উইকেট।

১৪৮ রানের লক্ষ্যে নেমে আজ পুরো ২০ ওভার খেললেও জিততে পারেনি পোখারা।৯ উইকেটে ১৩৮ রানে আটকে যায় দলটি। সাকিব অবশ্য ব্যাটিংটা ভালো করতে পারেননি। ১৭ বলে করেন ৯ রান। জনকপুরের মঈন আলী ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। তীর্থ রাজ দাস ৬১ রান করে ম্যাচসেরা হয়েছেন।

টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় এখনো কোনো পয়েন্ট পায়নি পোখারা অ্যাভেঞ্জার্স। তবে সাকিবের দুর্দান্ত বোলিং আজ নজর কেড়েছে। বিশেষ করে মঈন আলীকে বাংলাদেশের তারকা অলরাউন্ডার ঘূর্ণিজাদুতে যেভাবে বোল্ড করেন, তা সামাজিক মাধ্যমে ভাইরাল। মঈন, সাইফ হাসানের পাশাপাশি ম্যাচসেরা তীর্থরাজ দাসেরও উইকেট পেয়েছেন।

বাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক

ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট—বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের পারফরম্যান্স এমনই। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দেখিয়েছেন তাঁর ঘূর্ণিজাদু। অলরাউন্ড নৈপুণ্যে কোচের কাছ থেকে পেলেন বিশেষ এক পুরস্কারও।

বাংলাদেশকে হারানো ওয়েস্ট ইন্ডিজ ভুগছে অর্থকষ্টে

বাংলাদেশকে ঘরের মাঠে ৮ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের হারানোয় ক্যারিবীয়দের অভিনন্দন জানিয়েছেন উইন্ডিজ ধারাভাষ্যকার ইয়ান বিশপ।

জনপ্রিয় টার্গেট

হুইপের ঘোষণায় ক্ষোভ: মহাসড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

ব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা

প্রকাশ: ১২:০৯:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬