তাওহীদ হৃদয়ের ২৪২ রানের অতিমানবীয় ইনিংসে গতকাল ৩০ রানের লিড পায় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা নিয়মিত চিত্র হলেও স্বাগতিকেরা এবার দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে ব্যাটাররা সফল হলেও আজ চতুর্থ দিনে বাংলাদেশের বোলাররা বলতে গেলে কিছুই করতে পারেননি। মাত্র ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে জমা করেছে ৩৪৫ রান। সফরকারীরা পেয়েছে ৩১৫ রানের লিড।
দ্রুতই আরেক ওপেনারকে হারাতে বসে ওয়েস্ট ইন্ডিজ। ২৬তম ওভারের প্রথম বলে তাইজুলকে সজোরে কাভার ড্রাইভ করেন কিং। তবে বল এত দ্রুত এসেছে যে তাওহীদ হৃদয় বল তালুবন্দী করার সময়ই পাননি। এরপর তিন নম্বরে নামা কাভেম হজ বেঁচে যান রিভিউ নিয়ে। ২৬তম ওভারের পঞ্চম বলে মিরাজকে ডিফেন্ড করতে গিয়ে হজ বল তুলে দেন হাওয়ায়। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যাচ ধরার পর আম্পায়ার দ্রুত আঙুল তুলে দেন। তবে হজ রিভিউ নিলে দেখা যায় যে বল তাঁর ব্যাট কিংবা গ্লাভসে স্পর্শ না করে শুধুই প্যাডে লেগেছে।
হজ যখন বেঁচে যান, তখন তাঁর রান ১৬। যদিও সে যাত্রায় এলবিডব্লু যাচাই করা হয়নি। তবে দ্বিতীয় উইকেটে হজ-কিংয়ের জুটিতে কেবল ৩৪ রান এসেছে। ৩১তম ওভারের প্রথম বলে কিংকে ফেরান মিরাজ। কিংয়ের ব্যাটের কানায় লাগা বল ক্ষিপ্রতার সঙ্গে প্রথম স্লিপে তালুবন্দী করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৮৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬১ রান করেন কিং। তিনি যখন বিদায় নেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩০.৫ ওভারে ২ উইকেটে ১১৯ রান। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে এই রানের সঙ্গে ৯ রান যোগ করে সফরকারীরা। এমনকি চা পানের বিরতির আগেও আর কোনো উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ।
-c6094b-256x144.webp)
দৈনিক টার্গেট 

























