টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি নিজেই। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্রিকবাজ জানিয়েছে, মঙ্গলবার জাপান থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিজের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন জ্যোতি। বিসিবি সভাপতি তামিম ইকবালও তাঁর সিদ্ধান্ত মেনে নিয়েছেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
২০২২ সালে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান জ্যোতি। তাঁর নেতৃত্বে সবচেয়ে স্মরণীয় সাফল্য আসে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর বিশ্বকাপের মঞ্চে জয় পায় বাংলাদেশ। সেই ম্যাচে দলের জয়ে অবদান রাখার পাশাপাশি পুরো আসরে ব্যাটিং ও উইকেটকিপিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নিগার।
জ্যোতির নেতৃত্বের শুরুতে সাফল্য এলেও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ। ২০২৬ সালের শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নেয় তারা। তবে এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজেও বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপেও পাঁচ ম্যাচে দুটি জয়ের দেখা পায় জ্যোতিরা। তাঁদের বিদায় হয় ভারতের কাছে সেমিফাইনালে হেরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অধিনায়ক হিসেবে জ্যোতির ভবিষ্যৎ নিয়ে সমালোচনা শুরু হয়েছিল ক্রিকেটাঙ্গনে। শেষ পর্যন্ত নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের অধীনে খেলবে বাংলাদেশ।
সরকারের সিদ্ধান্তে ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শেষে মে মাসে তদন্ত কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আজ তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ফুটবলে ফেরার সিদ্ধান্ত নেওয়ার পেছনে নেইমারের বড় ভূমিকা ছিল বলে জানালেন ফিলিপ কুতিনিও। দীর্ঘ বিরতির পর ব্রাজিলিয়ান এই তারকা সান্তোসে যোগ দিয়েছেন। চলতি মৌসুমের শেষ পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।
দীর্ঘ ৩০ বছর পর আবারও চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হতে যাচ্ছে বার্সেলোনার ক্যাম্প ন্যু। ২০২৯ সালের ইউরোপ সেরার লড়াই হবে এই ঐতিহাসিক স্টেডিয়ামে। মঙ্গলবার উয়েফা ২০২৮ ও ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যুর নাম ঘোষণা করেছে। ২০২৮ সালের ফাইনাল হবে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়।
দৈনিক টার্গেট 
























