মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রাঠের সমর্থনে আয়োজিত এক রোডশোতে এসব কথা বলেন শুভেন্দু। হাসিরানি রাঠ নিহত চন্দ্রনাথের মা। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের জন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শুভেন্দু বলেন, ‘চন্দ্রনাথের সবচেয়ে বড় অপরাধ ছিল, তিনি বিরোধী দলীয় নেতাকে সহযোগিতা করেছিলেন। এ কারণেই তাঁকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’
২০২৬ সালের ৬ মে কলকাতার কাছে মধ্যমগ্রামে দুষ্কৃতকারীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রাঠ। ওই সময় শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন না।
শুভেন্দুর দাবি, ‘আমি যে তথ্য পেয়েছি, তাতে এই ঘটনার পেছনে ভাইপো গ্যাং রয়েছে। ভাড়াটে খুনিদের ২ কোটি রুপি দেওয়া হয়েছিল।’ ডায়মন্ড হারবারের কয়েকজনের কথোপকথনের কল রেকর্ডিংও তিনি শুনেছেন বলে দাবি করেন। তবে মামলাটি বিচারাধীন থাকায় এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
চন্দ্রনাথ হত্যাকাণ্ডে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে এবং আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তি হবে বলে আশা প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘আমি বিশ্বাস করি, তাদের ফাঁসি হবে।’
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসনেই জয়ী হয়েছিলেন শুভেন্দু। পরে ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে। ভবানীপুরে তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেন।
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংসের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম, অনেক রেস্তোরাঁ মেনু থেকে বাদ দিয়েছে গরুর মাংসের পদ। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে গ্রেপ্তার ও হয়রানির ভয়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, সৌদি আরব গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকায় ৫৪টি বিমান হামলা চালিয়েছে। ইয়েমেন থেকে সৌদি আরবের তিনটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৌদি নেতৃত্বাধীন জোট ‘দৃঢ়ভাবে’ জবাব দেওয়ার অঙ্গীকার করার পর এই হামলার অভিযোগ উঠল।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস (এইচএসআই) জানায়, সাদ্দাম সরকারের সঙ্গে ওই ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। তদন্তের পর তাঁকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম রাদ আলানবাগি।
দৈনিক টার্গেট 
























