ভারত ভিসা সহজ হওয়ার আশা পররাষ্ট্রমন্ত্রীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৯১ বার পঠিত হয়েছে

বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা প্রক্রিয়ায় শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

মঙ্গলবার সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান সম্পর্ক, ভিসা জটিলতা এবং এ বিষয়ে সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন।এর আগে বিকেল তিনটায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের কার্যক্রম শুরু হয় এবং নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম সহজ করার বিষয়ে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, সম্প্রতি তার ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ওই আলোচনায় বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক ও সহজ করার বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

মন্ত্রী আরও জানান, ভিসা ইস্যুতে দুই দেশের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক ধারায় রয়েছে এবং অচিরেই এর ফল দৃশ্যমান হতে পারে বলে তিনি আশাবাদী।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্মান, সমতা, আস্থা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়ার নীতিতে কাজ করছে। এই নীতির মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও শক্তিশালী করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

ভারত ভিসা সহজ হওয়ার আশা পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: ০৮:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬