জাতীয় ও স্থানীয় নির্বাচনে ছাত্রশক্তির প্রার্থী প্রস্তুত করতে বললেন নাসীরুদ্দীন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নাসীরুদ্দীন এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় ছাত্রশক্তি এনসিপির ইঞ্জিন। গণ-অভ্যুত্থানে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। ভবিষ্যতেও সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ে ছাত্রশক্তিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

নাসীরুদ্দীন বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য ধরে রাখা জরুরি। জুলাইয়ের আন্দোলনে যাঁরা জীবন দিয়েছেন এবং যাঁরা আহত হয়েছেন, তাঁদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধ থেকেই নতুন বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে নিতে হবে।

চোখ হারানো ছাত্রশক্তির তরুণ নেতা আলিফের জন্য বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় নেওয়ার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন বলেন, আলিফের একটি চোখে দৃষ্টিশক্তি নেই এবং অন্য চোখটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

নাসীরুদ্দীন আরও বলেন, যারা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বেইমানি করেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর স্বার্থের কাছে জুলাইয়ের চেতনা বিসর্জন দেওয়া যাবে না।

গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক। তিনি গণমাধ্যমকে রাজনৈতিক পক্ষপাতের পরিবর্তে স্বাধীন, পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করার আহ্বান জানান।

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে এ প্রশ্ন করেন পরওয়ার…

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

জনপ্রিয় টার্গেট

২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২ হাজার কোটি টাকার অনিয়ম

জাতীয় ও স্থানীয় নির্বাচনে ছাত্রশক্তির প্রার্থী প্রস্তুত করতে বললেন নাসীরুদ্দীন

প্রকাশ: ১১:০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬