পত্রিকা ছেঁড়ার ব্যাখ্যায় যা বললেন রাশেদ খাঁন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাস এবং ভিডিও বার্তায় রাশেদ খাঁন দাবি করেন, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তাঁকে যুক্ত করে প্রকাশিত খবরটি মূলত একটি ‘মিথ্যা ন্যারেটিভ’, আর সেই প্রতিবাদ জানাতেই তিনি সংবাদপত্রটি ছিঁড়ে ফেলেছেন।

তবে প্রকাশ্যে পত্রিকা ছিঁড়ে প্রতিবাদ জানানোর এই আচরণের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খাঁন অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ‘আমার দেশ’ পত্রিকায় তাঁর বক্তব্য প্রচারে সম্পাদক মাহমুদুর রহমান নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

তিনি আরও দাবি করেন, অনুসন্ধানে তিনি জানতে পেরেছেন যে ‘আমার দেশ’ পরিচালিত হচ্ছে ‘আওয়ামী লীগের এক পদধারী নেতা, বড় ব্যবসায়ী ও ডামি এমপির কোম্পানির ফান্ডিংয়ে’।

রাশেদ খাঁন লেখেন, ‘আমি শুরুতে অবাক হয়ে মাহমুদুর রহমানের হোয়াটসঅ্যাপে ছবি ও তথ্যপ্রমাণ পাঠাই। তিনি বিষয়টি এড়িয়ে যান। আমি বারংবার টেক্সট করে তথ্যপ্রমাণ পাঠিয়েছি, কিন্তু তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে যান এবং আমার কল রিসিভ করাও বন্ধ করে দেন।’

তাঁর ভাষ্য অনুযায়ী, পত্রিকাটির একজন দায়িত্বশীল ব্যক্তি তাঁকে জানান যে ‘পত্রিকা চালানোর স্বার্থে’ বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে।

পত্রিকাটি ছিঁড়ে ফেলার বিষয়ে ব্যাখ্যা দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আমি একটি মিথ্যা ন্যারেটিভকে ছিঁড়েছি। হাসিনাপুত্রের (সজীব ওয়াজেদ জয়) সঙ্গে আমি এক হয়েছি মর্মে “আমার দেশ” পত্রিকা যে মিথ্যাচার করেছে, আমি সেই অসত্যকে ছিঁড়ে ফেলেছি।’

তিনি আরও বলেন, তিনি কোনো লাইভ ভিডিওতে এটি করেননি, বরং একটি আনুষ্ঠানিক ভিডিও বার্তার মাধ্যমে নিজের প্রতিবাদ পৌঁছে দিয়েছেন।

তাঁর দাবি, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের যে অভিযোগ উঠেছে, তা থেকে নজর সরাতেই পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যুক্ত থাকার অপতথ্য প্রচার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী পদে থেকে একজন দায়িত্বশীল ব্যক্তির পত্রিকা ছিঁড়ে ফেলার এই ঘটনাকে ভালোভাবে নেননি অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা তাঁর এই ধরনের আচরণের তীব্র বিরোধিতা ও সমালোচনা করেছেন।

তবে অভিযোগের বিষয়ে দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা কর্তৃপক্ষ বা সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাত দফা মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না: সমাপনী বক্তব্যে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, ‘আমরা দলীয় দাবি নিয়ে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি। সাত দফা দাবি মেনে নিলে, এক দফার প্রয়োজন হবে না। না মেনে নিলে একদফা অনিবার্য হয়ে উঠবে। দেশের জনগণের অধিকার রক্ষার স্বার্থে সেই এক দফার ডাক আমরা দিতে বাধ্য হব…

সরকার ৮ মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে: যশোরে গোলাম পরওয়ার

সরকার আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা করেছিল, সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে। শুধু নাম বদলেছে, চরিত্র একই। দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, সার, গ্যাস, বিদ্যুতের সংকট তৈরি হয়েছে।

আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় কড়া নাড়ছে: জামায়াত আমির

তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে

জনপ্রিয় টার্গেট

সিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী

পত্রিকা ছেঁড়ার ব্যাখ্যায় যা বললেন রাশেদ খাঁন

প্রকাশ: ১১:১৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬