সিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় সরকার সিটি করপোরেশন আইন, ২০০৯-এর ১২০ ধারায় দেওয়া ক্ষমতাবলে বিধিমালাটি প্রণয়ন করা হয়েছে। এর লক্ষ্য সড়কে শৃঙ্খলা ফেরানো, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ চার্জিং ও যত্রতত্র অটোরিকশা চলাচল বন্ধ করা।

‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ অনুযায়ী, এখন থেকে নিবন্ধন ও নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলতে পারবে না। নির্ধারণ করা হয়েছে নিবন্ধন ও নবায়ন ফি, গতিসীমা এবং চলাচলের নির্দিষ্ট বিধিনিষেধ। পাশাপাশি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রতিটি অটোরিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা। নিবন্ধন বা নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলাচল করতে পারবে না।

একজন ব্যক্তি তাঁর একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত প্রতিটি অটোরিকশায় কিউআর কোডযুক্ত স্বতন্ত্র নম্বর প্লেট থাকতে হবে। প্লেটটি এমন দৃশ্যমান স্থানে রাখতে হবে, যাতে সহজেই শনাক্ত করা যায়।

বিধিমালায় অটোরিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল বা ইকোনমিক লাইফটাইম নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এই সময়সীমা পার হলে সংশ্লিষ্ট অটোরিকশার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে অটোরিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় এই সীমা আরও কমিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার রাখতে হবে।

নতুন বিধিমালায় অটোরিকশা চলাচলের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস রুট ও ফুটপাতে অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া প্রশাসন যেসব সড়ককে অটোরিকশা চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষণা করবে, সেখানেও এসব যান চলতে পারবে না।

১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি

দেশে গত ১৩ বছর আট মাসে রাজনৈতিক সহিংসতার ৪ হাজার ২৮০টি ঘটনায় প্রাণ গেছে অন্তত ৭৪৬ জনের। এসব ঘটনায় আহত হয়েছেন ৪৬ হাজার ৩৫১ জন। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সংঘাতের পাশাপাশি দলগুলোর অভ্যন্তরীণ কোন্দলও সহিংসতার বড় কারণ হয়ে উঠেছে। এসব ঘটনায় সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা পাওয়া গেছে…

থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানের চার শর্তে সম্মতি বাংলাদেশের

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনায় চারটি বিতর্কিত শর্তে সম্মতি দিয়েছে বাংলাদেশ সরকার। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আপত্তি থাকা সত্ত্বেও এসব শর্ত অনুমোদন করা হয়েছে।

নিয়মিত সম্মেলন করে না ১৬টি দল, বিএনপি করেনি ১০ বছর: টিআইবি

নিয়মিত জাতীয় সম্মেলন আয়োজন করে না দেশের ১৬টি রাজনৈতিক দল। এর মধ্যে গত ১০ বছরের বেশি সময় জাতীয় সম্মেলন করেনি বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। শুধু সম্মেলন আয়োজনেই নয়, দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রেও বড় ঘাটতি রয়েছে।

জনপ্রিয় টার্গেট

মেলার স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

সিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতে

প্রকাশ: ০২:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬