বোমা আশ্রয়কেন্দ্র থেকে নিউইয়র্ক—সুযোগ কাজে লাগাচ্ছেন ইরানের নেতারা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিএনএন জানায়, নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বিরল সরাসরি বৈঠক করেন। পাশাপাশি ইউরোপের ১০ টির বেশি দেশের প্রতিনিধি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হলো, যুদ্ধের সময় ইরানের হামলার শিকার দেশগুলোর একটি জর্ডান।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে তেহরান। প্রস্তাব অনুযায়ী, ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ তুলে নেওয়া হলে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর পথ তৈরি হতে পারে। আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে সাত দিনের মধ্যে কিছু শর্ত পূরণ করতে হবে। তবে তিনি শর্তগুলোর বিস্তারিত প্রকাশ করেননি।

আঞ্চলিক একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের শর্তের মধ্যে রয়েছে তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ তুলে নেওয়া এবং জুনের চুক্তি ভেঙে যাওয়ার পর আরোপ করা অন্যান্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার।

ওয়াশিংটনের সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো সিনা তৌসি বলেন, নতুন প্রস্তাবের মূল বিষয় আগের চুক্তির মতো হলেও এবার শর্ত পূরণের ক্রম বদলে গেছে। তাঁর ভাষ্য, এবার যুক্তরাষ্ট্রকে আগে কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে, এরপর হরমুজ প্রণালিতে ইরান চাপ কমাবে।

জুনের সমঝোতায় যুক্তরাষ্ট্র নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল এবং হরমুজ ব্যবস্থাপনায় ইরানের ভূমিকা মেনে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে পরে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে সেই সমঝোতা ভেঙে যায়।

হরমুজ প্রণালি ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানও আলাদাভাবে আলোচনা চালাচ্ছে। তবে নতুন প্রস্তাবের ভবিষ্যৎ এবং ওয়াশিংটন-তেহরান আবারও পূর্ণাঙ্গ আলোচনায় ফিরবে কি না, তা এখনো অনিশ্চিত।

এদিকে নিউইয়র্কে ইরানের কূটনৈতিক তৎপরতার বিপরীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জাতিসংঘ ভাষণের সময় বিক্ষোভ এবং বেশ কিছু প্রতিনিধিদলের ওয়াকআউটের ঘটনাও ঘটে।

ইরানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা দেশটির পক্ষ থেকে যুদ্ধের মধ্যেও আলোচনার দরজা খোলা রাখার বার্তা হিসেবে দেখা হচ্ছে। তবে দুই পক্ষের মধ্যে অবিশ্বাস ও পাল্টাপাল্টি শর্তের কারণে সমঝোতায় পৌঁছাতে এখনো বড় ধরনের বাধা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যাননি। তাঁর স্থলে ভারতের প্রতিনিধিত্ব করছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নিউইয়র্কে চলা সাধারণ পরিষদের বিতর্কে আগামী ২৬ সেপ্টেম্বর ভারতের হয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে…

আগামী সপ্তাহে পাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদের বিভিন্ন এলাকায় বিক্ষোভ–মিছিলের ডাক দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ পার্টি (পিটিআই)। এই বিক্ষোভ ব্যর্থ করতে প্রস্তুতি হিসেবে পাকিস্তান কর্তৃপক্ষ ইতোমধ্যে শিপিং কনটেইনার দিয়ে সড়ক অবরোধ করছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অবাধ অগ্রগতির পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন ‘টার্মিনেটর’ সিনেমা ধাঁচের মহাপ্রলয় নিয়ে আশঙ্কা তৈরি করছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি এখনো কল্পবিজ্ঞানের বিষয়। বরং এআইয়ের অন্য ধরনের ক্ষতি এরই মধ্যে বাস্তবে দেখা দিয়েছে।

জনপ্রিয় টার্গেট

নেতিবাচক মন্তব্য থেকে সন্তানকে দূরে রাখতে চান জনপ্রিয় ব্যতিক্রমী দম্পতি

বোমা আশ্রয়কেন্দ্র থেকে নিউইয়র্ক—সুযোগ কাজে লাগাচ্ছেন ইরানের নেতারা

প্রকাশ: ১২:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬