আমাদের দেশের মানুষ খুব সুখে আছে, এ রকম ভাবার কোনো কারণ নেই। আকাশছোঁয়া দ্রব্যমূল্য, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, মাস্তানি, চাঁদাবাজিসহ নানা ঘটনায় চারদিক যখন বিপর্যস্ত, তখন ছোট ছোট কত ঘটনা লোকচক্ষুর অগোচরে ঘটে যাচ্ছে, তার কি ইয়ত্তা আছে? যদি এই আত্মসাতের ঘটনা খবরের কাগজে প্রকাশিত না হতো, তাহলে কি কেউ জানতে পারত? মাত্র ৬০ কেজি চালের লোভ সামলাতে পারছেন না একজন ইউপি সদস্য; এটা কি মেনে নেওয়ার মতো ঘটনা?
প্রান্তিক মানুষের জীবনে খানিকটা সুখ আনার জন্য যেসব প্রকল্প চালু হয়েছে, তা যদি নির্দিষ্ট মানুষেরা না পায়, তাহলে সেসব প্রকল্পের উদ্দেশ্যই তো আর কাজ করবে না। দরিদ্র মানুষদের জন্য যেসব কার্ড দেওয়ার কথা, তা ক্ষমতাসীন দলের নেতার কাছের লোকদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার মতো ঘটনার কথাও তো আমরা জানি। সে পরিস্থিতির পরিবর্তন কাম্য ছিল সবার। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, এমন কথা কি জোর দিয়ে বলা যাবে?
দৈনিক টার্গেট 




















