সিনেমা পরিচালনায় আসছেন হিমেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গানে আসার আগে হিমেশ একসময় সিরিয়াল প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। ফলে নির্মাণের খুঁটিনাটি বেশ ভালো জানা আছে তাঁর। হিমেশ বলেন, ‘এটা শতভাগ নিশ্চিত যে ভবিষ্যতে হিমেশ রেশমিয়া পরিচালিত সিনেমা দেখতে পাবেন দর্শক। আমি যখন সিরিয়াল প্রযোজনা করতাম, সিরিয়ালের জন্য গান বানাতাম, তখন সবাই জিজ্ঞেস করত—আমি কখনো সংগীত পরিচালক হব কি না। সংগীত ও চলচ্চিত্রে এত কিছু অর্জনের পর এবার পরিচালনায় হাত দিতে চাই। আমার পরিচালিত সিনেমার ক্যানভাস কতটা বিশাল হবে, দর্শকদের সঙ্গে আবেগের সংযোগ কীভাবে তৈরি হবে আর গানগুলো কেমন হবে—এসব বিষয়ে আমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট।’

হিমেশ আরও জানান, ইতিমধ্যে তাঁর কাছে দু-তিনটি চিত্রনাট্য প্রস্তুত রয়েছে এবং সেগুলো ব্লকবাস্টার হওয়ার মতো উপাদান দিয়ে তৈরি। সিনেমার গানগুলো এতটা হৃদয়গ্রাহী হবে যে শুধু এর জোরে মুক্তির প্রথম দিনে সিনেমাটি ১০০ কোটি রুপি ব্যবসা করবে।

তবে নিজের পরিচালিত সিনেমায় অভিনয় করবেন না বলে জানিয়েছেন হিমেশ। তাতে অন্য কোনো অভিনেতাকে দেখা যাবে। অন্যদিকে তিনি যেসব সিনেমায় অভিনয় করবেন, সেগুলো অন্য পরিচালকেরা নির্মাণ করবেন।

অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করার প্রবল জেদ রয়েছে হিমেশের। সুপারস্টার অভিনেতা হওয়ার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমাকে সুপারস্টার অভিনেতা হতেই হবে। আজ না হোক কাল, এটা হবেই। অমিতাভ বচ্চনের ১৩ নম্বর সিনেমাটি হিট হয়েছিল। আমি এ পর্যন্ত ১২টি সিনেমায় অভিনয় করেছি। তাই আমার বিশ্বাস, ১৩ নম্বর সিনেমাটি নিশ্চিত ব্লকবাস্টার হতে চলেছে।’

২১ বছর পর প্লেব্যাকে শানু-উদিত জুটি

২১ বছর পর প্লেব্যাকে শানু-উদিত জুটি

নব্বইয়ের দশকের হিন্দি গানের সোনালি সময়ের কথা উঠলেই অবধারিতভাবে উঠে আসে উদিত নারায়ণ ও কুমার শানুর নাম। দীর্ঘ দুই দশকের বিরতি ভেঙে ফের একসঙ্গে প্লেব্যাক করলেন এ দুই সংগীতশিল্পী। সানি দেওলের আসন্ন ক্রাইম থ্রিলার ‘সুরিয়া: অন্ত সে আরম্ভ তাক’ সিনেমার ‘সুনিয়ো জারা’ গানটি শোনা যাবে তাঁদের কণ্ঠে।

ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান

মার্কিন নাগরিক ও বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এই আইনি ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেই মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন তাঁর মামা, বিশিষ্ট অভিনেতা আমির খান।

যেভাবে হামলা হলো টাইগার শ্রফের ওপর

যেভাবে হামলা হলো টাইগার শ্রফের ওপর

হুমকি আসছিল আগে থেকেই, এবার সরাসরি প্রাণঘাতী হামলা চালানো হলো বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর। গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। টাইগার শ্রফ অল্পের জন্য রক্ষা পেলেও গুলিবিদ্ধ হয়েছেন তাঁর গাড়িচালক এবং এক কর্মী। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায়

জনপ্রিয় টার্গেট

সিনেমা পরিচালনায় আসছেন হিমেশ

প্রকাশ: ০৮:২৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬