আটক ব্যক্তিরা হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানজিল, দেবীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি মো. রবিন এবং বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. তানজিল।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা নাশকতা করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দৈনিক টার্গেট 
























