০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি আর কোনোদিনও যুদ্ধপূর্বাস্থায় ফিরবে না: গালিবাফ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

গতকাল বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে গালিবাফ এসব কথা বলেন। আট মাস ধরে চলা সংঘাতের অবসানে ইরানের প্রস্তাব নিয়ে আলোচনার পাশাপাশি হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও কথা বলেন তিনি।

গালিবাফ বলেন, হরমুজ প্রণালিতে কোনো ‘মুক্ত জলসীমা’ বা আন্তর্জাতিক জলসীমা নেই। ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনও এই প্রণালির ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাঁর ভাষ্য, প্রণালিটির অভ্যন্তরীণ নিয়মকানুন এর দুই উপকূলবর্তী রাষ্ট্রের আইন অনুযায়ী পরিচালিত হবে।

গালিবাফ জানান, কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। শান্তি আলোচনার জন্য ইরানের সাতটি শর্তও ওয়াশিংটনের কাছে পাঠানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে ইরান। তিনি বলেন, ‘এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে।’

ইরানের প্রধান আলোচকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা ইরানি তহবিল মুক্ত করা, সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা এবং যুদ্ধের অবসান ঘটেছে বলে স্পষ্ট ঘোষণা দেওয়া। গালিবাফ বলেন, এসব দাবি জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের অংশ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে এসব শর্ত বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি পূর্বসম্মত বিষয়গুলোর মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখে, অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাস তৈরি করে এমন আচরণ থেকে বিরত থাকে, তাহলে স্বাভাবিকভাবেই একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব।’

তবে সমঝোতার পথে প্রধান বাধা হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের আস্থার সংকটকে উল্লেখ করেন তিনি। গালিবাফ বলেন, ‘একটি চুক্তিতে পৌঁছানোর পথে বাধা হলো যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আস্থার অভাব।’

গালিবাফের দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা তাঁকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনায় মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেন তিনি। তাঁর হুঁশিয়ারি, নতুন করে হামলা চালালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও পরাজয়ের মুখে পড়বেন। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া নতুন মার্কিন কংগ্রেসের কাছ থেকেও তাঁকে রাজনৈতিক চাপ মোকাবিলা করতে হবে।

গালিবাফ বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন অনিশ্চিত পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ইরান দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য সামরিক সক্ষমতাসহ একটি টেকসই প্রতিরোধক্ষমতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে, ইয়েমেনে সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী এবং হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত প্রসঙ্গে গালিবাফ বলেন, এই সংঘাতে ‘কারও হস্তক্ষেপ করা উচিত নয়’। হুতি গোষ্ঠী ‘আনসার আল্লাহ’ নামেও পরিচিত, যার আরবি অর্থ ‘আল্লাহর সাহায্যকারী’।

গালিবাফ বলেন, ‘ইয়েমেনের সরকার এবং সৌদি আরব—উভয় পক্ষ যদি আমাদের সহায়তা চায়, তাহলে তাদের মধ্যকার সংঘাত নিরসনে আমরা অবশ্যই সহযোগিতা করব।’

এর আগে সৌদি আরবের ওপর ধারাবাহিক প্রাণঘাতী হামলার ঘটনার পর গত অক্টোবরেও সৌদি আরব ও ইয়েমেনের হুতি গোষ্ঠীর মধ্যে আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছিল ইরান।

পারমাণবিক অস্ত্র তৈরিতে জনমতের চাপ বাড়লেও এখনো পশ্চিমাদের সঙ্গে চুক্তি চায় ইরান

পরমাণু অস্ত্র তৈরির পক্ষে ইরানের অভ্যন্তরে চাপ ক্রমেই বাড়ছে। দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং শীর্ষ নেতাদের হত্যার পর পারমাণবিক নীতি পরিবর্তন করে বোমা তৈরির দাবি জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতেও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে সরে আসার ঘোষণা…

মাসে এখনো ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম ইরান, মজুত কত

পশ্চিমা কর্মকর্তারা আরও জানিয়েছেন, রাশিয়া ইরানকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে। তবে কী ধরনের অস্ত্র এবং কী পরিমাণে সরবরাহ করা হচ্ছে, তা এখনো জানা যায়নি। মার্কিন থিংক ট্যাংক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক অঙ্কিত পান্ডা বলেন, ইরানের বর্তমান অস্ত্রের মজুত নিয়ে প্রকাশ্য বিভিন

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়া থেকে যাওয়া এক গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। গত মাসে দেওয়া এ রায় সৌদি আরবে গত এক দশকের সামাজিক ও আইনি সংস্কারের সীমাবদ্ধতা সামনে এনেছে। দেশটিতে এখনো নারীদের ‘অবৈধ গর্ভধারণের’ অভিযোগে কারাদণ্ড ও শারীরিক…

জনপ্রিয় টার্গেট

সৌরবিদ্যুতের দরপত্রে ৮ হাজারের বেশি আবেদন, সময় বাড়ল ৩ মাস

হরমুজ প্রণালি আর কোনোদিনও যুদ্ধপূর্বাস্থায় ফিরবে না: গালিবাফ

প্রকাশ: ০৯:০০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬