০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কের কারাগার থেকে যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার সংকেত দেন ইরানি বন্দী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

বুধবার (১১ নভেম্বর) সিএনএন জানায়, অভিযুক্ত ব্যক্তির নাম মোহাম্মদ দাউদ আল-সাদি। তিনি ইরান ও ইরাকের দ্বৈত নাগরিক এবং ইরান-সমর্থিত সশস্ত্র সংগঠন কাতাইব হিজবুল্লাহর সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী থাকা অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে ফোনালাপে সাংকেতিক ভাষা ব্যবহার করে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার নির্দেশনা দেন তিনি।

যুক্তরাষ্ট্রের বি-১ বোমারু বিমান মোতায়েন থাকা এই ঘাঁটিটি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে ব্যবহৃত হচ্ছে।

মঙ্গলবার নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি নতুন অভিযোগপত্রটি দাখিল করেছে। এতে আল-সাদির পাশাপাশি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অপারেটিভ মোহসেন মোহাজেরি এবং মোহাম্মদ আলী আল-হাসানিকে অভিযুক্ত করা হয়েছে।

গত সেপ্টেম্বরে ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে যাওয়া তিনটি সন্দেহজনক গাড়ি শনাক্ত করে যুক্তরাজ্যের পুলিশ। এই ঘটনায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়। পরে গাড়িগুলোতে বিস্ফোরক না পাওয়ায় কঠোর শর্তে তাঁদের ছেড়ে দেওয়া হয়। তদন্তকারীদের ধারণা, জ্বালানিভর্তি ভ্যানগুলোকেই বিস্ফোরক হিসেবে ব্যবহার করার পরিকল্পনা ছিল অভিযুক্তদের। অক্টোবরের শেষ দিকে তাঁদের কয়েকজনকে আবার গ্রেপ্তার করা হয়।

কৌঁসুলিদের দাবি, কারাগার থেকে আল-সাদি ইরাকে থাকা পরিবারের সদস্যদের অর্থ স্থানান্তরের নির্দেশ দেন। হামলার পরিকল্পনাকে তিনি ফোনালাপে ‘কাজ’ বা ‘পুরোনো কাজ’ হিসেবে উল্লেখ করতেন। জুলাইয়ের একটি ফোনালাপে বোনের কাছে জানতে চান, তাঁদের ‘পুরোনো কাজ’ বাতিল হয়েছে, নাকি স্থগিত রয়েছে। বোন উত্তর দেন, ‘এটি বাতিল হয়নি।’

গত ২৪ সেপ্টেম্বরের একটি ফোনালাপে পরিবারের সদস্যদের তিনি বলেন, ‘তাকে টাকা দাও, তাহলে আমরা কাজটি করতে পারব।’ অভিযোগপত্র অনুযায়ী, এর তিন দিন পরই তাঁর সহযোগীরা ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার চেষ্টা করেন।

এর আগে ইউরোপে ইহুদি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিসংযোগসহ বিভিন্ন হামলার ভিডিও ধারণ ও প্রচারণামূলক উপকরণ তৈরিতে আল-সাদির ভূমিকার অভিযোগ আনা হয়। যুক্তরাষ্ট্রে একটি সিনাগগসহ বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড ঘটানোর জন্য লোক নিয়োগের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসর করা বন্ধ করল আইবিএম

বিদেশি কর্মীদের এইচ-১বি ভিসা ও গ্রিন কার্ডের স্পনসরশিপ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। মঙ্গলবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নজরদারি ও বিধিনিষেধ বাড়ানোর

আপনি এখনো দায়িত্বে কেন, পদত্যাগ করুন—হেগসেথকে সিনেটর এল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদত্যাগ দাবি করেছেন নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদ। ইরান যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে মঙ্গলবার তিনি এ দাবি জানান। একই সঙ্গে যুদ্ধটিকে ‘অবৈধ, অনৈতিক ও নীতিবিবর্জিত’ উল্লেখ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান তিনি।

বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা চলবে, আদালতের অনুমতি

বিবিসির বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মানহানির মামলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন ফ্লোরিডার একটি ফেডারেল আদালতের বিচারক। মামলাটি খারিজের জন্য বিবিসি আবেদন জানালেও স্থানীয় সময় মঙ্গলবার বিচারক এ আবেদন নাকচ করে দেন। তবে ১০ বিলিয়ন ডলারের এই মামলায় ফ্লোরিডার অন্যায্য…

জনপ্রিয় টার্গেট

সাইকেলে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, পথিমধ্যে কুপিয়ে টাকা ছিনতাই

নিউইয়র্কের কারাগার থেকে যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার সংকেত দেন ইরানি বন্দী

প্রকাশ: ০৫:২৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬