আজ বুধবার ডিএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বয়ে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছে। এ ছাড়া সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে, সড়কে চলাচলরত যানবাহন ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিএমপি জানিয়েছে, অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধ ও নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ তৎপরতা অব্যাহত রয়েছে। নগরবাসীর জানমাল ও যানবাহনের নিরাপত্তা রক্ষায় পুলিশ সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে।

দৈনিক টার্গেট 























