০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জিজেকের নিবন্ধ: ট্রাম্প হারলেও জেতেনি লিবারেলিজম, সামনে কঠিন লড়াই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

তারপরও ২০১৬ সালে আমার অবস্থান যা ছিল, তা আজও বদলায়নি। সে বছর এক সাক্ষাৎকারে আমি বলেছিলাম, আমি ট্রাম্পকে ভোট দেব। আমার যুক্তি ছিল—লোকটি হয়তো চরম অর্থেই ‘জঘন্য’, কিন্তু তাঁর বিজয় যুক্তরাষ্ট্রে এক ‘বড় ধরনের জাগরণ’ সৃষ্টি করবে। এটি দেশটির রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক ধাক্কা দেবে এবং দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় হয়ে ওঠা রাজনৈতিক পুনর্বিন্যাসের পথ তৈরি করবে। হিলারি ক্লিনটনের চেয়ে আমি ট্রাম্পকে বেশি পছন্দ করেছিলাম। ক্লিনটন ছিলেন কুখ্যাত যুদ্ধবাজ এবং বড় বড় ব্যাংকের সঙ্গে তাঁর ছিল গভীর সম্পর্ক। তবে ট্রাম্প তাঁর চেয়ে ভালো ছিলেন বলে নয়; বরং তাঁর উত্থান যে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে, সে বিষয়ে আমি নিশ্চিত ছিলাম।

আমার এই অবস্থানের কারণে কী নির্মম আক্রমণের মুখে পড়তে হয়েছিল, তা সহজেই অনুমান করা যায়। তারপরও আমার মনে হয়, আমি ভুল ছিলাম না। যদিও সময়ের অনেক আগেই কথাটি বলেছিলাম। আমার নিজস্ব উপলব্ধি হলো—গত এক দশক ধরে ট্রাম্পকে ঘিরে যে প্রবল আবেশ ও আসক্তি তৈরি হয়েছে, তা মনোবিশ্লেষণের ভাষায় তাঁকে এক ধরনের ‘ফেটিশ’ বা পূজার বস্তুতে পরিণত করেছে।

জাক লাকাঁ যেমনটি দেখিয়েছেন, কোনো প্রতারিত স্বামী তাঁর স্ত্রী সম্পর্কে যা দাবি করছেন, তা সত্য হলেও (যেমন—তাঁর স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন), তাঁর ঈর্ষা তবুও মনস্তাত্ত্বিকভাবে বিকারগ্রস্ত। কারণ, এই ঈর্ষাই হয়ে ওঠে তাঁর মর্যাদা, এমনকি নিজের অস্তিত্বের পরিচয়টুকু ধরে রাখার একমাত্র উপায়।

একইভাবে বলা যায়, ইহুদিদের সম্পর্কে নাৎসিদের দাবিগুলো সত্য হলেও (এখানে স্পষ্ট করে বলা প্রয়োজন, সেগুলো সত্য ছিল না), তাদের ইহুদিবিদ্বেষ তবুও মনস্তাত্ত্বিকভাবে বিকারগ্রস্তই থাকত। কারণ, এই বিদ্বেষ তাদের আদর্শিক অবস্থানের প্রকৃত কারণগুলোকে আড়াল করার কাজ করত। জার্মান সমাজকে একটি স্বাভাবিক, রক্ত ও ভূমির বন্ধনে আবদ্ধ, পারস্পরিক সহযোগিতাপূর্ণ এবং সম্প্রীতিময় জনগোষ্ঠী হিসেবে বিশ্বাস করতে চেয়েছিল তারা। কিন্তু সমাজের ভেতরে বিদ্যমান নানা অনস্বীকার্য বিভাজন ও দ্বন্দ্বের ব্যাখ্যা দিতে তাদের প্রয়োজন হয়েছিল একজন বহিরাগত অনুপ্রবেশকারীর। ইহুদিবিদ্বেষীদের কল্পনায় ইহুদিরাই সেই বহিরাগত চরিত্র হয়ে ওঠে, যার ওপর সমাজের যাবতীয় দ্বন্দ্ব ও বৈপরীত্য চাপিয়ে দেওয়া যায়। ফলে একজন ইহুদিবিদ্বেষী মানুষ যখন নির্মম বাস্তবতার মুখোমুখি হয়, তার চোখে সত্য উন্মোচিত হওয়ার ঠিক আগমুহূর্ত পর্যন্ত ইহুদির সেই কাল্পনিক অবয়বই শেষ দৃশ্য হয়ে থাকে।

এই অর্থে, ট্রাম্পের ফেটিশে পরিণত হওয়া ভাবমূর্তি হলো সেই শেষ দৃশ্য—যার মুখোমুখি হওয়ার আগে একজন উদারপন্থী বা লিবারেল শ্রেণির মানুষ শ্রেণিসংগ্রামের বাস্তবতা এড়িয়ে যেতে পারেন। উদারপন্থীরা ট্রাম্পকে নিয়ে মুগ্ধ ও আচ্ছন্ন থাকেন, কারণ তাঁকে কেন্দ্র করে নিজেদের মনোযোগ শ্রেণিগত প্রশ্ন থেকে সরিয়ে রাখা সম্ভব হয়।

এই প্রেক্ষাপটে আমার কাছে প্রকৃত ভীতিকর দৃশ্য ছিল ২০২১ সালের শুরুর দিকে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ট্রাম্পের প্রথম শাসনামলকে একটি বিচ্ছিন্ন ব্যতিক্রম হিসেবে উপস্থাপন করেছিল, যেন উদার গণতান্ত্রিক স্বাভাবিকতার ধারাবাহিকতায় সামান্য সময়ের জন্য একটি অস্বাভাবিক বিরতি ঘটেছিল মাত্র।

এই অবস্থানেরই প্রতীক হয়ে উঠেছিল তরুণ কবি আমান্ডা গোরম্যানের কবিতা ‘দ্য হিল উই ক্লাইম্ব’। অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে কবিতাটি পাঠ করেছিলেন তিনি। তাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছিল—‘তাই আমরা আমাদের দৃষ্টি তুলে ধরি, আমাদের মাঝখানে কী দাঁড়িয়ে আছে সেদিকে নয়, বরং আমাদের সামনে কী অপেক্ষা করছে সেদিকে। আমরা বিভেদ দূর করি, কারণ আমরা জানি—ভবিষ্যৎকে অগ্রাধিকার দিতে হলে প্রথমে আমাদের নিজেদের মতপার্থক্যগুলো সরিয়ে রাখতে হবে।’

‘আদর্শবাদ’ বা ‘আইডিওলজি’ শব্দটির যদি কোনো অর্থ থেকে থাকে, তবে এটাই তার প্রকৃষ্ট উদাহরণ—ক্ষমতাসীন অভিজাত শ্রেণি এবং প্রগতিশীলদের এক মহিমান্বিত ঐক্যের মুহূর্ত কল্পনা করা। সেই মুহূর্তের মোহে আচ্ছন্ন হয়ে অনেকেই নিজেদের বিশ্বাস করিয়েছিলেন, ট্রাম্প নামের কোনো ঘটনা আদতে কখনো ঘটেনি। অথচ তাদের বরং প্রশ্ন করা উচিত ছিল, ট্রাম্প এবং তাঁর অনুসারীরা কোথা থেকে এলেন? তাঁর উত্থান কি উদারপন্থীদের কথিত ঐক্যের দাবিকেই প্রশ্নবিদ্ধ করে না?

আমরা যদি ভবিষ্যৎ নিয়ে সত্যিই আশাবাদী হতে চাই, তাহলে নিজেদের বিভেদগুলো সরিয়ে রাখা চলবে না। বরং এর ঠিক উল্টোটা করতে হবে: আমাদের বিভাজন ও দ্বন্দ্বগুলোর ওপর মনোযোগ দিতে হবে। তবে এখানে আমি উদারপন্থী ক্ষমতাকাঠামো এবং ‘মাগা’ (MAGA) শিবিরের মধ্যকার কথিত ‘অসভ্য গৃহযুদ্ধের’ কথা বলছি না; বলছি এর অন্তর্নিহিত প্রকৃত শ্রেণিগত দ্বন্দ্বের কথা।

ট্রাম্প নিজেকে ‘আমাদের’ পক্ষে এবং ‘তাদের’ বিরুদ্ধে দাঁড়ানো একজন প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। তাঁকে পরাজিত করার একমাত্র উপায় হলো—প্রমাণ করা যে তিনি আসলে ‘তাদেরই’ একজন; অর্থাৎ ক্ষমতাকাঠামোরই অংশ, সেই প্রতিষ্ঠিত অভিজাত ব্যবস্থারই এক ‘জলাভূমির প্রাণী’ (swamp creature)।

এ প্রসঙ্গে বাইডেনের অভিষেক অনুষ্ঠানের সেই একাকী মানুষটির কথা মনে করা যেতে পারে, যিনি কেবল চুপচাপ বসে থেকেই সবার মনোযোগ কেড়ে নিয়েছিলেন। ‘ঐক্যের’ মহোৎসবের মধ্যে তিনি ছিলেন একমাত্র বেসুরো উপস্থিতি। তিনি বার্নি স্যান্ডার্স। তাঁকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়নি, কিন্তু তিনিও সেই উৎসবে শামিল হওয়ার কোনো আগ্রহ দেখাননি।

আমাদের ফিরে যাওয়ার মতো কোনো স্বাভাবিক অবস্থা আর অবশিষ্ট নেই। ট্রাম্প নিজেই উদারনৈতিক ঐকমত্যের ভাঙন এবং একটি কার্যকর বিকল্প হাজির করতে বামপন্থীদের ব্যর্থতার লক্ষণ। তাই জনতুষ্টিবাদ বা পপুলিজমের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম পদক্ষেপ হলো উদারনৈতিক রাজনৈতিক প্রকল্পের দুর্বলতাগুলোর দিকে সমালোচনামূলক দৃষ্টিতে তাকানো।

এ প্রসঙ্গে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বহুল প্রশংসিত দাভোস বক্তৃতার কথা স্মরণ করা যেতে পারে। চলতি বছরের জানুয়ারিতে দেওয়া সেই বক্তৃতায় তিনি চেক চিন্তাবিদ ভাচলাভ হাভেলের ১৯৭৮ সালের প্রবন্ধ ‘দ্য পাওয়ার অব দ্য পাওয়ারলেস’ (The Power of the Powerless)-এর প্রসঙ্গ টেনেছিলেন।

কার্নি ব্যাখ্যা করেছিলেন, হাভেল একটি সহজ প্রশ্ন তুলেছিলেন: কমিউনিস্ট ব্যবস্থা কীভাবে নিজেদের টিকিয়ে রেখেছিল? এর উত্তরের শুরু হয়েছিল এক মুদিদোকানিকে দিয়ে। প্রতিদিন সকালে ওই দোকানি তাঁর দোকানের জানালায় একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিতেন, যাতে লেখা থাকত: ‘বিশ্বের শ্রমিকরা, ঐক্যবদ্ধ হও।’

তিনি নিজেও কথাটি বিশ্বাস করতেন না, অন্য কেউও করত না। তারপরও তিনি সাইনবোর্ডটি ঝুলিয়ে রাখতেন, যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, নিজের আনুগত্যের সংকেত দেওয়া যায় এবং সবার সঙ্গে মানিয়ে চলা সম্ভব হয়। আর যেহেতু প্রতিটি রাস্তার প্রতিটি দোকানিই একই কাজ করতেন, তাই পুরো ব্যবস্থাটি টিকে থাকত।

হাভেলের গল্পে একসময় সেই মুদিদোকানি সিদ্ধান্ত নিয়েছিলেন, আর মিথ্যার মধ্যে বসবাস করবেন না। নিজের দোকানের জানালা থেকে সাইনবোর্ডটি নামিয়ে রেখেছিলেন তিনি। একইভাবে কার্নিও তাঁর শ্রোতাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, নিজেদের জানালা থেকে সেই সাইনবোর্ড নামিয়ে ফেলতে এবং পুরোনো বিশ্বব্যবস্থাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করতে।

কিন্তু হাভেলের গল্পের সঙ্গে বর্তমান পরিস্থিতির একটি বড় পার্থক্য রয়েছে।

আমাদের সাইনবোর্ড ইতিমধ্যেই নামিয়ে ফেলা হয়েছে। তবে ব্যবস্থার বিরোধিতাকারী ভিন্নমতাবলম্বীরা এটি নামাননি; নামিয়েছে সেই বৃহৎ শক্তিগুলো, যারা নিজেরাই এই ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের ওপর নিজেদের চাপিয়ে দেওয়া ব্যবস্থাটিকে খুব একটা প্রয়োজনীয় মনে করে না। মুক্তবাজারের প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক ব্যবস্থার অন্যান্য নিয়মকানুন তত দিনই গ্রহণযোগ্য ছিল, যত দিন সেগুলো যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধা ও আধিপত্য নিশ্চিত করেছিল। কিন্তু যখনই এসব নিয়মকে মার্কিন আধিপত্যের জন্য হুমকি হিসেবে দেখা হয়েছে, তখনই সেগুলো ছুড়ে ফেলা হয়েছে।

এখন প্রশ্ন হলো, উদারনৈতিক বিশ্বব্যবস্থার পতনের পর কী আসবে?

আরও ভয়াবহ বিষয় হলো, ইতিহাসের তথাকথিত ‘স্বাভাবিক’ গতিপ্রবাহই আমাদের ক্রমশ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার ধস, যন্ত্রের বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত বিকাশ থেকে শুরু করে নতুন বৈশ্বিক যুদ্ধ, সবকিছুই সেই বিপর্যয়ের অংশ। যদি এগুলোই আমাদের ইতিহাসের প্রকৃত পরিণতি হয়ে থাকে, তাহলে ট্রাম্পকে পরাজিত করার মধ্য দিয়ে আদতে কিছুই অর্জিত হবে না।

প্রজেক্ট সিন্ডিকেটে লিখিত স্লাভয় জিজেকের নিবন্ধ থেকে অনুবাদ করেছেন আজকের পত্রিকার সহসম্পাদক আব্দুর রহমান

ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি, পরমাণু অস্ত্রের পক্ষে জনমত: ইরানের নতুন ভূরাজনৈতিক কৌশল কোন পথে

ইরানের সামরিক ও পারমাণবিক নীতিতে গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে দেশটি ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারে সীমাবদ্ধ রাখার যে নীতি অনুসরণ করেছিল, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এবার আনুষ্ঠানিকভাবে সেই বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা…

ফের আলোচনায় ৬০ বছরের গোপন অস্ত্র প্রকল্প, যুক্তরাষ্ট্রকে যেভাবে জিম্মি করেছিল ইসরায়েল

১৯৬০ সালের কথা। নেগেভ মরুভূমির ওপর দিয়ে উড়ছিল একটি মার্কিন হেলিকপ্টার। হুট করেই নিচে একটি বিশাল নির্মাণাধীন কাঠামো চোখে পড়ে এক মার্কিন কর্মকর্তার। সফরসঙ্গী ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যাডি কোহেনের কাছে জানতে চাইলে তিনি হেসে উত্তর দিয়েছিলেন, এটি নাকি একটি ‘টেক্সটাইল কারখানা’!…

হরমুজে ভারত, চীন, কাতার ও ইরাককে ছাড় দিচ্ছে ইরান—নেপথ্যে কী

গত মঙ্গলবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির উপপ্রধান আমির হায়াত মোঘাদ্দাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) বলেন, এই দেশগুলোর জাহাজ অবাধে চলাচল করছে। যুক্তরাষ্ট্রও সেগুলোতে বাধা দিচ্ছে না।

জনপ্রিয় টার্গেট

মাদ্রাসায় আগুনে অসুস্থদের চিকিৎসা বিনামূল্যে, দুটি মেডিকেল বোর্ড গঠন

জিজেকের নিবন্ধ: ট্রাম্প হারলেও জেতেনি লিবারেলিজম, সামনে কঠিন লড়াই

প্রকাশ: ০৪:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬