অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আগামীকাল শুক্রবার ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘যেখানে অন্যায়-অবিচার, সেখানেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আপন মহিমায়। তিনি সর্বদা মানবতা ও সত্যের পথ খুঁজেছেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত, যা যুগ যুগ ধরে মানুষকে মানবিক, পরোপকারী ও অন্যের প্রতি সহমর্মী হতে অনুপ্রাণিত করে আসছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অসাম্প্রদায়িকতা ও ঐক্যবোধ আমাদের সমাজ ও সংস্কৃতির অন্যতম শক্তি। আবহমানকাল ধরে বাংলাদেশের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম ও বিশ্বাস স্বাধীনভাবে পালন করে আসছে। সব ধর্মের মূল বাণী মানবকল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সকলে এই মানবকল্যাণে নিয়োজিত হই, ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাই।’

পরোপকারের মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য হিন্দু ধর্মাবলম্বীসহ সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বের নানা প্রান্তে ধর্মীয় কারণে মানুষে-মানুষে সংঘাত, হানাহানি ও বিভেদ বাড়ছে। এই সংকট মোকাবিলায় সকলকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে। এ ক্ষেত্রে শ্রীকৃষ্ণের দর্শন থেকে শিক্ষা নিয়ে আমাদের একটি অসাম্প্রদায়িক ও ঐক্যবদ্ধ সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘শ্রীকৃষ্ণের জন্মতিথি সকলের অংশগ্রহণে আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক। আমি আশা করি, এ উৎসব সমাজে বিদ্যমান ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করবে। একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখবেন—শুভ জন্মাষ্টমীর এই ক্ষণে এ প্রত্যাশা করি।’

বাণীতে রাষ্ট্রপতি শুভ জন্মাষ্টমী উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে তাঁরা বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল…

কম্বোডিয়ার বিভিন্ন স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার এবং কাজের প্রলোভনে দেশটিতে গিয়ে প্রতারণার শিকার হওয়া ৩৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তাঁরা ঢাকায় পৌঁছান।

জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তারকাচিহ্নিত প্রশ্ন উত্থাপনের জন্য জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামকে ফ্লোর দিয়েছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মাইক্রোফোনে নাম ডাকার পর স্পিকার ফ্লোরে লক্ষ্য করেন, নজরুল ইসলাম তাঁর আসনে নেই। এরপরই স্পিকার হাস্যরসাত্মক কণ্ঠে বলে ওঠেন…

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরাই: টিআইবি

অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশ: ০৬:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬