রূপপুরের বিদ্যুৎ পেতে অপেক্ষা আরও বাড়ল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮১ বার পঠিত হয়েছে

এর আগে গত ২৮ জুন জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর থেকে আগস্টে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

আজকের সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই, এই ভাল্ভ কেন কাজ করছে না খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ইউনিট-২-এর ভাল্‌ভ ইউনিট-১-এ রিপ্লেস (প্রতিস্থাপন) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক করতে বলব।’

মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়। তখন পরিকল্পনা ছিল, চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। কয়েকটি ধাপে পরীক্ষা সম্পন্ন করার পর এরই মধ্যে ‘বি’ স্টেজ শেষ হয়েছে। কিন্তু দুটি সেফটি ভাল্ভে সমস্যা থাকায় পরবর্তী ‘সি’ স্টেজে যাওয়া সম্ভব হচ্ছে না।

সংবাদ সম্মেলনে বেসরকারি সাবমেরিন কেবল কনসোর্টিয়াম লাইসেন্সের তৈরি হওয়া জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কোনো প্রকার পূর্বানুমোদন ছাড়া আলাদাভাবে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কনসোর্টিয়াম গঠন করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘আমি শুনেছি যে এই ইন্ডভিজুয়াল (স্বতন্ত্র) কোম্পানিগুলোকে ইন্ডভিজুয়াল লাইসেন্স দেওয়া হয়েছিল। তারা নিজেদের যে কনসোর্টিয়ামটা করেছে, উইদাউট দ্য পারমিশন অব দ্য মিনিস্ট্রি (মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া)… মানে, আপনাকে কি ইন্ডভিজুয়াল পারমিশন দেওয়া হয়েছে? কিন্তু সেখানে আপনারা তিনজনে মিলে একটা কোম্পানি করে সাবমেরিন কেবল বা লাইনটা নিয়ে আসলেন—এটা তো নিয়মনীতি বহির্ভূত।’

এ সময় মোবাইল ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা গ্রাহকদের ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়েও অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘কোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা আরও এক থেকে দুই দিন ব্যবহার করার সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।’

ছিলাম বললে ভুল হবে, এখনো আছি। আমি রিহ্যাবে আছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, এই কারণে আমাকে আসতে হয়েছে। আমার চিকিৎসা এখনো শেষ হয় নাই। মাননীয় স্পিকার, আজকের এই দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন এবং চিরস্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর দীর্ঘ প্রায় দুই দশক পেরিয়ে আজ আবার মহান জাতীয়…

রাষ্ট্রপতি বলেন, ‘যেখানে অন্যায়-অবিচার, সেখানেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন আপন মহিমায়। তিনি সর্বদা মানবতা ও সত্যের পথ খুঁজেছেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত, যা যুগ যুগ ধরে মানুষকে মানবিক, পরোপকারী ও অন্যের প্রতি সহমর্মী হতে অনুপ্রাণিত করে আসছে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে তাঁরা বিভিন্ন ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল…

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

রূপপুরের বিদ্যুৎ পেতে অপেক্ষা আরও বাড়ল

প্রকাশ: ০৭:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬