সংবাদ পরিবেশনের পর সঠিক না হলে গণমাধ্যম তা সরিয়ে নিতে পারে: তথ্য প্রতিমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী সংসদে প্রশ্নের জবাব দেন।

এর আগে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সম্পূরক প্রশ্নে বলেন, সংসদে একদিন ক্রীড়া প্রতিমন্ত্রীকে ভোট না দিতে বলেছিলেন স্পিকার। এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর কোনো কারণে অনেক গণমাধ্যম সেটা সরিয়ে ফেলা হয়।

সংসদ সদস্য হান্নান মাসউদ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে নিয়ে ডেইলি ওয়াদা সংবাদ প্রকাশ করলে সেই সংবাদটিও ওই মিডিয়া সরিয়ে নিতে বাধ্য হয়। পাশাপাশি চ্যানেল ওয়ানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে নিয়ে একটা বড় প্রতিবেদন করলে, সেই চ্যানেল ওয়ানের ওই প্রতিবেদনটি সাইবার অ্যাটাকের শিকার হয় এবং অনেক দিন এই প্রতিবেদনটি পাওয়া যায়নি। এই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বা সরকারের মন্ত্রীদের পক্ষের বিরুদ্ধে কোনো নিউজ করলে যে সাইবার অ্যাটাক হচ্ছে-প্রতিবেদন সরিয়ে নেওয়ার যেই নিউজগুলো আমরা দেখতে পাই, এতে জনমনে প্রশ্ন উঠেছে সরকার কি মত প্রকাশের স্বাধীনতাকে গলা চিপে ধরছে কি না? এই ব্যাপারে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রীর ব্যাখ্যা জানতে চাই।

জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সংবাদমাধ্যম স্বাধীন। তারা কোন নিউজ আপলোড করবেন, কোন নিউজ ডাউনলোড করবেন, কোন নিউজ ছাপাবেন, কোন নিউজ ছাপাবেন না, এটা তাদের নিজস্ব ব্যাপার। বাংলাদেশ সরকার এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না। কেউ যদি কোনো সংবাদ পরিবেশন করার পরে বুঝতে পারেন যে সংবাদটা সঠিক নয় বা সংবাদটা পরিবেশন করা উচিত নয় সেই ক্ষেত্রে তারা অবশ্যই খবরটা সরিয়ে নিতে পারেন। সেই বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না এবং আমরা সংবাদ স্বাধীনতা বিশ্বাস করি বলেই আমরা হস্তক্ষেপ করব না।’

সরকার দলের এস এম জাহাঙ্গীর আলমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, প্রেস কাউন্সিল আইন অনুযায়ী কোনো ব্যক্তিতে অভিযোগ করে বিচার করার সুযোগ নেই। অভিযোগ প্রমাণ হলে শুধু সতর্ক, ভর্ৎসনা ও তিরস্কার করতে পারে। অনলাইন সংবাদপত্র ও সাংবাদিক প্রেস কাউন্সিল আইনের এখতিয়ারভুক্ত নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।

ফেনী-২ আসনের জয়নাল আবদিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৫২ তম, ভারতের অবস্থান ১৫৭ তম ও পাকিস্তানের অবস্থান ১৫৩ তম।

সিলেট-৫ আসনের মোহাম্মদ আবুল হাসানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনুমোদিত ৫৬টি বেসরকারি টেলিভিশনের মধ্যে ৩৯টি সম্প্রচারে রয়েছে। ২৮টি এফ. এম রেডিওর মধ্যে ২১টি সম্প্রচারে রয়েছে। দেশে বর্তমানে নিবন্ধিত ৩ হাজার ৩৯৩টি পত্র-পত্রিকা রয়েছে।

দ্বিতীয় যমুনা ও পদ্মা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা করতে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। সমীক্ষার জন্য ১২ মাস সময় নির্ধারণ করা হলেও তা আট থেকে নয় মাসের মধ্যে শেষ করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক

দীর্ঘদিনের গ্যাস-সংকট ও আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো, সাইসমিক জরিপ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) শক্তিশালী করা, উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ও বিডিং এবং এলএনজি

নজরুল বর্ষে কবিকে শ্রদ্ধার্ঘ্য, বসেছিল লেটো গানের আসর

সংবাদ পরিবেশনের পর সঠিক না হলে গণমাধ্যম তা সরিয়ে নিতে পারে: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: ০৮:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬