রেলওয়ে সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশনের সিবিআই সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। সিস্টেমে ‘Out of order’ লেখা ওঠার পর স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি শনাক্ত করে কাজ শুরু করেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। দুপুর ১টার দিকে সিবিআই সিস্টেম সচল হয়।
সিবিআই ব্যবস্থা বন্ধ থাকায় ম্যানুয়াল সিগন্যাল দিয়ে ট্রেন পরিচালনা করা হয়। এতে স্বাভাবিকের তুলনায় ট্রেনের রুট নির্ধারণ ও সিগন্যাল দিতে বেশি সময় লাগে। ফলে কমলাপুর থেকে ট্রেন ছাড়তে এবং বিভিন্ন রুট থেকে ঢাকায় ট্রেন প্রবেশে বিলম্ব হয়। এর প্রভাব পড়ে ঢাকার বাইরে চলাচলকারী ট্রেনেও।
রেলওয়ে কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে সিগন্যাল বিভাগের সফটওয়্যারে ত্রুটির কারণে সিবিআই সিস্টেমে সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে সফটওয়্যারটি পুনরায় ইনস্টল করে সিস্টেম সচল করা হয়। তবে ঠিক কী কারণে সফটওয়্যারে ত্রুটি দেখা দিয়েছিল, তা জানতে তদন্ত করা হচ্ছে।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, কমলাপুর দেশের অন্যতম ব্যস্ত রেলস্টেশন হওয়ায় এখানকার সিগন্যাল ব্যবস্থায় সাময়িক ত্রুটির প্রভাব দ্রুতই বিভিন্ন রুটে ছড়িয়ে পড়ে। ফলে সিবিআই সিস্টেম সচল হওয়ার পরও বিলম্বের প্রভাব পরবর্তী কয়েকটি ট্রেনের চলাচলে থেকে যায়।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সিগন্যাল ব্যবস্থায় সমস্যা হওয়ায় কিছু সময় ম্যানুয়াল ট্রেন চালাতে হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সিগন্যাল বিভাগের সফটওয়্যারে ত্রুটি দেখা দিয়েছিল। পরে সফটওয়্যারটি পুনরায় ইনস্টল করা হয়। এ কারণে ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়েছে। বিষয়টি বিস্তারিত জানতে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’
বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, গত অর্থবছরে সৌদি আরব থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশটি থেকে ৪ হাজার ২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এলেও ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলারে।
দেশে বর্তমানে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, সরকারি খাদ্য গুদামগুলোতে নির্ধারিত নিরাপত্তা মজুতের তুলনায় বেশি পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মো. মশিউর রহমান খানের লিখিত প্রশ্নের…
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট অপারেটেড রিলিফ ভালভ জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, প্রয়োজন হলে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ প্রতিস্থাপন কিংবা বিদ্যমান…
দৈনিক টার্গেট 






















