ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি: সংসদে বিদ্যুৎমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জামায়াতের সংসদ সদস্য আব্দুল বারী সরদারের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎমন্ত্রী বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধ, মিটার কারসাজি প্রতিরোধ এবং গ্রাহকসেবার মান উন্নয়নে এএমআর ও প্রিপেইড মিটার স্থাপন, স্মার্ট প্রিপেইড মিটার চালু, বিতরণ লাইন নির্মাণ ও উন্নয়ন এবং নন-স্ট্যান্ডার্ড লাইন মানসম্মত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, হুকিংয়ের মাধ্যমে অটোরিকশার চার্জিং স্টেশনগুলোতে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোর নিজস্ব জনবল নিয়মিত অভিযান পরিচালনা করে।

সম্পূরক প্রশ্নে বিএনপির এমপি জয়নুল আবেদীন বলেন, কী সম্পূরক প্রশ্ন করব, অনেক ব্যথা! আমার নির্বাচনী এলাকা বাবুগঞ্জ-মুলাদীতে ২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় এলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলাম। মন্ত্রী এ এলাকায় ১৩২ / ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। তবে আমার মনে হয়, এতে সমস্যার সমাধান হবে না। এখানে অন্তত ১৪০ / ৪৪ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। মন্ত্রী কবে নাগাদ এ উদ্যোগ নিতে পারবেন, তা জানতে চাই।

জবাবে বিদ্যুৎ মন্ত্রী বলেন, জয়নুল আবেদীন তাঁর জন্য গত ১৭ বছরে বিনা পয়সায় অনেক মামলা লড়েছেন। তাঁর কষ্টের কারণ হতে চান না তিনি।

বরিশালে গতকাল কোনো লোডশেডিং ছিল না বলে প্রতিবেদন পেয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, সংসদ সদস্যের চাহিদা অনুযায়ী সাবস্টেশন নির্মাণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে বলবেন।

বিএনপির সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজার পৃথক প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকারিভাবে এলপিজির সরবরাহ বাড়াতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বছরে এক লাখ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য জমি অধিগ্রহণসহ প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া মোংলায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাতারবাড়ী, মোংলা ও টাঙ্গাইলের এলেঙ্গায় এ ধরনের প্ল্যান্ট স্থাপনের কার্যক্রমও চলমান রয়েছে।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, দ্রুত এলপিজি আমদানির লক্ষ্যে জি-টু-জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। আমদানি করা এলপিজি মহেশখালীর মাতারবাড়ীতে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জেটি ব্যবহার করে খালাস করা হবে। পাশাপাশি মাতারবাড়ী এলাকায় এলপিজি স্টোরেজ টার্মিনাল স্থাপনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জামায়াতের এমপি সৈয়দ জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার ভর্তুকি মূল্যে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করায় চলতি মার্চ হতে ২৫ অক্টোবর পর্যন্ত বিপিসিকে প্রায় ২৭ হাজার ৬৬৯ কোটি ৭৯ লাখ টাকা লোকসান দিতে হয়েছে। আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কমে দেশে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করায় লোকসান সত্ত্বেও বিপিসি নিজস্ব তহবিল দিয়ে বিগত ৮ মাস ধরে জ্বালানি তেলের আমদানি কার্যক্রম সচল রেখে চলেছে।

বিদ্যুৎমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য আরও হ্রাস পেলে তাঁর সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুসারে দেশেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হবে।

বিএনপির সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে বছরে পাথরের চাহিদা ২৫ থেকে ৩০ মিলিয়ন মেট্রিক টন। তবে দেশীয় খনি থেকে উৎপাদিত হয় চাহিদার মাত্র ৫ দশমিক ৫ শতাংশ। বর্তমানে মধ্যপাড়া খনি থেকে বছরে ১ দশমিক ৬৫ মিলিয়ন মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। নতুন খনি উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। এটি বাস্তবায়িত হলে বছরে মোট ৪ দশমিক ৯৫ মিলিয়ন মেট্রিক টন পাথর উত্তোলন সম্ভব হবে। বিদ্যমান ও প্রস্তাবিত উভয় খনির পরিবেশগত প্রভাব মূল্যায়ন (ইআইএ) সম্পন্ন করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়েছে। নতুন খনির স্থান নির্বাচনে কৃষিজমি ও জনবসতির সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিএনপির সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, অপরিকল্পিত নীতি এবং সাম্প্রতিক বৈশ্বিক জ্বালানি সংকটের পুঞ্জীভূত ফল।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে দেশে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছিল প্রতি ইউনিট ১১ টাকা ১৬ পয়সা। বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে প্রতি ইউনিট গড়ে ১০ টাকা ৪০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রি করা হয়েছে।

মন্ত্রী জানান, সরকার বেসরকারি বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে থাকে। ২০২৫-২৬ অর্থবছরে এসব কেন্দ্র থেকে প্রতি ইউনিট গড়ে ১৩ টাকা ২০ পয়সা দরে বিদ্যুৎ কেনা হয়েছে। বিদ্যুতের ক্রয়মূল্য ও পাইকারি বিক্রয়মূল্যের পার্থক্য সরকার ভর্তুকি হিসেবে দিয়ে থাকে। ওই অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার ১৯৬ কোটি টাকা ভর্তুকি দিয়েছে।

জামায়াতের এমপি নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, অনুমোদিত লোডের বিপরীতে ডিমান্ড চার্জ ও ভ্যাট প্রিপেইড মিটারের জন্য নির্ধারিত কোনো বিশেষ চার্জ নয়। প্রচলিত পোস্টপেইড মিটারের মাসিক বিলেও একই চার্জ প্রযোজ্য। তবে ইউটিলিটি প্রতিষ্ঠানের সরবরাহ করা প্রিপেইড মিটারের ক্ষেত্রে মাসিক মিটার ভাড়া দিতে হলেও গ্রাহক খোলা বাজার থেকে প্রিপেইড মিটার কিনে স্থাপন করলে এ ভাড়া এড়াতে পারেন।

প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির পরিকল্পনায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী বলেন, এ সমস্যায় শুধু সংসদ সদস্যরাই নন, সাধারণ মানুষসহ বিভিন্ন পেশার মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সমস্যা সমাধানে মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ডিআরইউ, বিএফইউজে, ডিইউজে, ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ওকাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে নিয়মিত আলোচনা ও পরামর্শ নেওয়া…

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট। এ ছাড়া অপপ্রচার ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ১৯টি ওয়েবসাইট, ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় পেট্রলবোমার আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি: সংসদে বিদ্যুৎমন্ত্রী

অনুমোদিত অটোরিকশার চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১টি: সংসদে বিদ্যুৎমন্ত্রী

প্রকাশ: ০৭:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬