০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসবিরোধী মামলায় ইমির জামিন মঞ্জুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • ৪৮৫ বার পঠিত হয়েছে

শেখ তাসনিম আফরোজ ইমি

ঢাকায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহের এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ঘটনার সূত্রপাত চলতি বছরের ৭ মার্চ রাতে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের একটি কর্মসূচি ঘোষণা করেন ইমি ও তার সহযাত্রীরা। পরে একটি রিকশায় মাইক বসিয়ে তারা শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ভাষণ বাজানো শুরু করেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদের এই কর্মসূচিতে বাধা দেন। বাধাদানকারীদের মধ্যে ছিলেন এ বি জুবায়ের, মুসাদ্দিককে আলী ইবনে মোহাম্মদ এবং জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির।

পরিস্থিতি একপর্যায়ে উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে ইমি ও তার সঙ্গে থাকা আরেকজনকে রিকশাসহ শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশ তাদের আটক করে রাখে।

পরদিন ৮ মার্চ পুলিশ ওই তিনজনকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আদালতে পাঠায়। মামলাটি দায়ের করে শাহবাগ থানা পুলিশ নিজেই বাদী হিসেবে।

পরবর্তীতে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলতে থাকে এবং সর্বশেষ হাইকোর্ট থেকে জামিন পাওয়ার মাধ্যমে ইমি আপাতত মুক্তির পথ পেলেন। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।

জনপ্রিয় টার্গেট

রক্তের দাগ এখনো শুকায়নি অথচ ফ্যাসিস্টরা সিগন্যাল দিচ্ছে: ডেপুটি স্পিকার

সন্ত্রাসবিরোধী মামলায় ইমির জামিন মঞ্জুর

প্রকাশ: ১২:১৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬