পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ, জানবেন যেভাবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ আগস্ট ২০২৪
  • ৪০২ বার পঠিত হয়েছে

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) বিকেলে এনটিআরসিএ এ ফল প্রকাশ করে।

নির্ধারিত লিংকে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীরা চূড়ান্ত সুপারিশপত্র ডাউনলোড করতে পারবেন।

জানা যায়, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য মঙ্গলবার (২০ আগস্ট) সম্মতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় কয়েকটি শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য সম্মতি দেয়া হলো।

শর্তগুলো হলো:

১. নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোনো শিক্ষক সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সির ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে সুপারিশপত্র বাতিল হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে।

২. প্রার্থীর পুলিশ অথবা নিরাপত্তা ভেরিফিকেশনে বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) মন্ত্রণালয়ে জানাতে হবে।

৩. বিরূপ মন্তব্যসম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রার্থীকে জানাতে হবে।

জনপ্রিয় টার্গেট

শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, সাড়ে চার ঘণ্টা মহাসড়ক অবরোধ

পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল প্রকাশ, জানবেন যেভাবে

প্রকাশ: ০৭:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ আগস্ট ২০২৪