বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তা হিসেবে ছিলেন আলোকচিত্রশিল্পী, চলচ্চিত্রকর্মী ও সংগঠক মুনিরা মোরশেদ মুন্নি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্টি ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী।

অনুষ্ঠানে কোর্সের নতুন ও পুরোনো শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও আলোকচিত্রচর্চা নিয়ে কথা বলেন।

কোর্সের শিক্ষকেরা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। কথা বলেন আলোকচিত্রী ও শিক্ষক কায়সার আলম, শফিকুল আলম শাফী, শফিকুল আলম কিরণ, ওবায়দুল ফাত্তাহ তানভীর, মনিরুল আলম, মীর শামসুল আলম বাবু, কে ইউ মাসুদ এবং কে এম জাহাঙ্গীর আলম। তাঁদের বক্তব্য ও মতবিনিময়ের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীরা কোর্সের পাঠক্রম, শেখার পরিবেশ এবং আলোকচিত্রচর্চার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

বিশ্বসাহিত্য কেন্দ্রের এই আলোকচিত্র কোর্সে ক্যামেরার ব্যবহার ও আলোকচিত্রের কারিগরি কৌশল শেখানোর পাশাপাশি ছবি দেখার দৃষ্টিভঙ্গি, নান্দনিক বোধ, পর্যবেক্ষণক্ষমতা এবং সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। তাত্ত্বিক পাঠের পাশাপাশি ব্যবহারিক ক্লাস, অ্যাসাইনমেন্ট, মাঠপর্যায়ে ছবি তোলা, ছবি পর্যালোচনা এবং অভিজ্ঞ আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের আলোকচিত্রচর্চার সুযোগ তৈরি করা হয়।

কোর্সের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা আগামী দিনগুলোতে নিয়মিত ক্লাস ও বিভিন্ন ব্যবহারিক কার্যক্রমে অংশ নেবেন। কোর্সের শেষ পর্যায়ে চূড়ান্ত আউটিংয়ে তোলা নির্বাচিত ছবি নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আর্ট গ্যালারিতে সাত দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

২০২৬ সালের এই ব্যাচের পাঠক্রমে রয়েছে তাত্ত্বিক ক্লাস, ব্যবহারিক অনুশীলন, অ্যাসাইনমেন্ট, মাঠপর্যায়ে ছবি তোলা এবং ছবি পর্যালোচনা। পরিকল্পনা অনুযায়ী মোট ২৫টি ক্লাসের পাশাপাশি থাকবে দিনব্যাপী একটি রিভিউ ক্লাস, পাঁচটি ‘মিট দ্য ফটোগ্রাফার’ পর্ব এবং আলোকচিত্রবিষয়ক নির্বাচিত চলচ্চিত্র প্রদর্শনী। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ আলোকচিত্রীরা এসব ক্লাস ও বিশেষ আয়োজনে পাঠদান ও মতবিনিময় করবেন।

নতুন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্রচর্চার ধারাবাহিকতায় যুক্ত হলো আরও একটি নতুন অধ্যায়।

তাহসিফ সাউরি হত্যা মামলা: বন্ধু দীপকে সাত দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে দীপকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হওয়ার কথা পুলিশের। এর আগে মধ্যরাতে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

তাহসিফের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করলেন বাবা

পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম বলেন, হত্যা করে মরদেহ নদীতে ফেলে গুম করার অভিযোগে করা মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দীপকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছ থেকে নিয়ে গেছে নৌ পুলিশ।

দীপকে মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর, হবে অপমৃত্যুর মামলা

শুক্রবার দীপকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় যায় পিবিআইয়ের তদন্ত দল। সেখানে তুরাগ নদসংলগ্ন ২৯ নম্বর সীমানা পিলার এলাকার মাঠে কী ঘটেছিল, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জনপ্রিয় টার্গেট

স্ত্রী সৌদিপ্রবাসী, ঘরে মিলল অসুস্থ স্বামীর গলাকাটা মরদেহ

বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন

প্রকাশ: ০১:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬