চট্টগ্রাম বোর্ডে পাসের হার সবচেয়ে কম খাগড়াছড়িতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী।

ফলাফল সম্পর্কে অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, ‘আমাদের পাসের হার গতবারের কাছাকাছি। এবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে এবং অভিন্ন পদ্ধতিতে মূল্যায়ন হয়েছে। তাই মূল্যায়ন যথাযথ হয়েছে। এ কারণে এ বছর জিপিএ-৫ অনেক কমেছে।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল। তাই শুরুর দুয়েকটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে ভয়ভীতি কাজ করতে পারে। প্রাকৃতিক দুর্যোগের কারণেও পরীক্ষা কিছুদিন বন্ধ ছিল। এতে হয়তো শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে একটু সময় লেগেছে। এটিও একটি কারণ হতে পারে।’

শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছেলেদের পাসের হার ৪৭ দশমিক ৬২ শতাংশ এবং মেয়েদের ৫৩ দশমিক ৮৯ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে, ২৯ দশমিক ৮৫ শতাংশ। এ ছাড়া রাঙামাটিতে ৩৩ দশমিক ২৪ শতাংশ, বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ এবং কক্সবাজারে ৪৩ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার সবচেয়ে বেশি, ৭৪ দশমিক ৪২ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৪ দশমিক ১৪ শতাংশ এবং মানবিক বিভাগে ৩৮ দশমিক ৩৬ শতাংশ।

চলতি বছরের ২ জুলাই থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়। বৈরী আবহাওয়া ও বন্যার কারণে ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। পরে ২৭ জুলাই থেকে নিয়মিত সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলো ২০ আগস্ট থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

চট্টগ্রামের আনোয়ারা: উপকূলে বাঁধ দৃশ্যমান ঝড়ে ক্ষতির শঙ্কা দূর

চট্টগ্রামের আনোয়ারায় উপকূলীয় রায়পুর ও জুঁইদন্ডী ইউনিয়নে স্থায়ী বেড়িবাঁধ দৃশ্যমান হতে শুরু করেছে। আর এ বাঁধের কারণে সুরক্ষিত জীবনের স্বপ্ন দেখছে উপকূলের মানুষ। তারা বলছে, এ বাঁধ সমুদ্রের বিশাল ঢেউ ও জলোচ্ছ্বাস থেকে লোকালয়কে রক্ষা করবে।

মিথ্যা ঘোষণায় বন্দরে বাড়ছে আমদানি

মিথ্যা ঘোষণায় বন্দরে বাড়ছে আমদানি

চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে মিথ্যা ঘোষণা সন্দেহে ৪৬৭টি আমদানি চালান জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব ঘটনায় করা হয়েছে ২৭০টি মামলা। এ থেকে রাজস্ব ও জরিমানা বাবদ আদায় হয়েছে ৫৮ কোটি ২ লাখ টাকা।

এতিমদের দায়িত্ব সরকারের, বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর

এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। অনাথ ও এতিমদের জন্য সরকারি কার্যক্রমের পরিধিও বাড়ানো হচ্ছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

জনপ্রিয় টার্গেট

এইচএসসিতে কেমন ফল করেছেন খেলোয়াড়েরা

চট্টগ্রাম বোর্ডে পাসের হার সবচেয়ে কম খাগড়াছড়িতে

প্রকাশ: ০২:২৯:০৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬