পছন্দের পেশা খুঁজে নেওয়ার ৩ পরামর্শ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জনমত জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান গ্যালাপের এক জরিপে দেখা গেছে, মাত্র ১৮ শতাংশ মানুষ মনে করেন, তাঁরা এমন পেশায় আছেন, যার উদ্দেশ্যকে তাঁরা ব্যক্তিগতভাবে অর্থবহ মনে করেন। অথচ গবেষণা বলছে, অর্থবহ কাজ মানসিক ক্লান্তি কমায়। বাড়ায় কাজের প্রতি আগ্রহ ও মনোযোগ।

নিজের দক্ষতা ও আগ্রহের সঙ্গে মানানসই পেশা খুঁজে পেতে মেনে চলতে পারেন তিনটি পরামর্শ।

পেশা পরিবর্তন করতে চান? নাকি কর্মজীবন শুরু করবেন? প্রথমেই ভাবুন, কোন কাজ আপনাকে আনন্দ দেয়। কী করতে ভালোবাসেন। কোন কাজে সবচেয়ে বেশি উৎসাহ পান। শুধু চাকরি নয়, অবসরের শখও হতে পারে পেশা। তাই নিজের আগ্রহ ও দক্ষতা চিনে নিন। ভাবুন, কোন কাজটি বছরের পর বছর আনন্দের সঙ্গে করতে পারবেন।

আপনি কি মানুষের সঙ্গে সরাসরি কাজ করতে ভালোবাসেন? নাকি আড়ালে থেকে নিজের বা সমাজের কল্যাণে ভূমিকা রাখতে চান? অর্থবহ পেশা মানেই সমাজসেবা নয়। অন্য পেশাতেও মিলতে পারে তৃপ্তি। চাকরিবিষয়ক ওয়েবসাইট ইনডিডের সুখী পেশাজীবীদের তালিকায় রয়েছে বিপণন পরামর্শক ও প্রকৌশল প্রযুক্তিবিদের মতো পেশাও। তাই অন্যের পছন্দ নয়, গুরুত্ব দিন নিজের স্বাচ্ছন্দ্য ও দক্ষতাকে।

চাকরি ছাড়ার আগে পর্যাপ্ত সঞ্চয় রাখুন। ঋণের চাপ কমান। আবেগ নয়, পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যান। মনে রাখবেন, পেশা শুধু আয়ের উৎস নয়। এটি হতে পারে আনন্দ, আত্মতৃপ্তি ও জীবনের অর্থ খুঁজে পাওয়ার মাধ্যম। তাই

নিজের ভালো লাগা ও দক্ষতার সঙ্গে মিলিয়েই বেছে নিন ভবিষ্যতের পথ।

টিআইএন থেকে আয়কর রিটার্ন, তরুণদের যা জানা জরুরি

আয় শুরু করলেই কিছু করসংক্রান্ত দায়িত্ব সামনে আসে। ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা বা স্টার্টআপ যা-ই হোক, টিআইএন, কর ও রিটার্ন নিয়ে নানা ভুল ধারণার কারণে অনেক তরুণ বিষয়টি শুরুতে এড়িয়ে যান। কেউ ভাবেন টিআইএন নিলেই কর দিতে হবে, কেউ ভাবেন আয় কম হলে কোনো দায়িত্বই নেই।

প্রযুক্তি দক্ষতার বিকল্প নেই

প্রযুক্তি দক্ষতার বিকল্প নেই

প্রতিযোগিতার এই যুগে ক্যারিয়ারে এগিয়ে থাকতে হলে একটি দক্ষতাই যথেষ্ট নয়। চাই নিয়মিত শেখা, সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া, আর অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর চেষ্টা। প্রায় চার বছর গ্রাফিক ডিজাইন করেছি। কাজ করেছি করপোরেট অফিসে, ঘেঁটেছি নানা ডিজিটাল টুলস। সেই পথচলার অভিজ্ঞতা থেকে তরুণদের জন্য…

সাদলী-ফারিহা যুগলের বিজেএস জয়

সাদলী-ফারিহা যুগলের বিজেএস জয়

বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই দুজনের পরিচয়। প্রথম বর্ষের শেষ দিকে সেই পরিচয় রূপ নেয় প্রণয়ে। তখন সাদলীর সময় কাটছিল একধরনের অস্থিরতার মধ্য দিয়ে। নতুন পরিবেশ, একাকিত্ব আর পড়ার চাপে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। একসময় ইয়ার ড্রপ দেওয়ার কথাও ভেবেছিলেন, যদিও পরে সরে আসেন। তবু পড়ায়…

জনপ্রিয় টার্গেট

পছন্দের পেশা খুঁজে নেওয়ার ৩ পরামর্শ

প্রকাশ: ০৭:০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬