‘ফারহা’র বিতর্ক পেছনে ফেলে দ্বিতীয় সিনেমা নির্মাণে সাল্লাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

নেটফ্লিক্সে মুক্তির পর একটি বিশেষ দৃশ্যের কারণে তীব্র সমালোচনার মুখে পড়ে সিনেমাটি। ওই দৃশ্যে ইসরায়েলি সেনাদের হাতে একটি ফিলিস্তিনি পরিবারকে হত্যার ঘটনা দেখানো হয়েছিল। ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে সিনেমাটির নিন্দা জানান এবং সাল্লামসহ এর সঙ্গে জড়িত ব্যক্তিরা অনলাইনে ব্যাপক হেনস্তার শিকার হন। দেশ-বিদেশে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয় তাঁকে। ফারহা মুক্তির পর থেকে সাল্লাম ফিলিস্তিনেও যেতে পারেননি।

তবে সেই বিতর্ক নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই এই নির্মাতার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৩তম শারজা আন্তর্জাতিক শিশু-কিশোর চলচ্চিত্র উৎসবের জুরি হিসেবে অংশ নিয়ে ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাল্লাম বলেন, ‘আমি কখনো এটা নিয়ে এক মুহূর্তের জন্যও অনুশোচনা করিনি। সিনেমাটিকে বাস্তবে রূপ দিতে যে পরিশ্রম করা হয়েছে, তার প্রতিটি মুহূর্ত সার্থক। এর প্রভাব আজও মানুষের মধ্যে অনুরণিত হচ্ছে।’

নির্মাতা দারিন জে সাল্লাম এখন ব্যস্ত তাঁর দ্বিতীয় সিনেমা ‘চার্চিং অব উইমেন’-এর কাজে। ১৯৩৮ সালের লেভান্ট অঞ্চলের (বর্তমান ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডান) প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় ফাদিয়া নামের এক অগ্রগামী নারী লেখকের গল্প তুলে ধরা হয়েছে। মা-বাবাকে হারানোর পর ফাদিয়া তার এক কাজিনের কাছে আশ্রয় নেয়। সেখানে তার উত্তরাধিকার সম্পত্তি হাতিয়ে নিতে সেই কাজিন ফাদিয়াকে জোরপূর্বক একটি মানসিক হাসপাতালে আটকে রাখে।

২০২৫ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেটে আরতেকিনো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিল চার্চিং অব উইমেন। বর্তমানে এটি চূড়ান্ত অর্থায়নের পর্যায়ে রয়েছে। নির্মাতা সাল্লাম জানান, ফারহা নির্মাণের অভিজ্ঞতা তাঁকে নতুন এই সিনেমার কাজে আরও অনুপ্রাণিত করেছে।

‘গুলশানের চামেলি’ সিনেমা ছাড়ার গুঞ্জনে ক্ষুব্ধ মধুমিতা

মোহাম্মদ ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমা দিয়ে প্রথমবার ঢাকাই সিনেমায় যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। গত ১ আগস্ট ঢাকায় সিনেমার মহরতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। গুলশানের চামেলি সিনেমায় যুক্ত হতে পেরে নিজের উচ্ছ্বাসের কথা জানিয়েছিলেন সেদিন। তবে গত শুক্রবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় গুঞ

আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

আবারও বড় পর্দায় একসঙ্গে চঞ্চল-নিশো

গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। বছর না ঘুরতেই আবারও একসঙ্গে হাজির হচ্ছেন তাঁরা। এবার তাঁদের দেখা যাবে নির্মাতা ভিকি জাহেদের প্রথম সিনেমা ‘খলনায়ক’-এ।

জনপ্রিয় টার্গেট

রান্নাঘর থেকে ছড়িয়ে পড়া আগুনে ভস্মীভূত তিন সহোদরের বসতঘর

‘ফারহা’র বিতর্ক পেছনে ফেলে দ্বিতীয় সিনেমা নির্মাণে সাল্লাম

প্রকাশ: ০৯:০২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬