ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শকের উন্মাদনায় বাড়ছে ‘দার-এ-নিজাত’ সিরিজের পর্বসংখ্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

সিরিজটির গল্প দিনদিন আরও রোমাঞ্চকর হয়ে উঠছে। নতুন কী চমক আসতে যাচ্ছে, সেই উত্তেজনার মধ্যে দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল, নাটকটি কি শেষের পথে? তবে ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, এখনই শেষ হচ্ছে না দার-এ-নিজাত।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে সম্প্রতি ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও রিভিউয়ার সোনিয়া রাও জানিয়েছেন, শুরুতে নির্মাতাদের পরিকল্পনা ছিল সিরিজের গল্প ৩৮ পর্বে শেষ করার। কিন্তু বিশ্বজুড়ে দর্শকদের এমন অভাবনীয় সাড়া দেখে তাঁরা এটি ৪২ পর্ব পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিস্থিতি বিবেচনায় পর্ব সংখ্যা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন তিনি। তবে বিষয়টি নিয়ে এখনো নির্মাতা কিংবা চ্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত ১ আগস্ট থেকে এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রতি শুক্র ও শনিবার বাংলাদেশ সময় রাত ৯টায় দেখা যাচ্ছে দার-এ-নিজাত। গত শনিবার প্রচারিত ৩১তম পর্বটি গল্পে নতুন মাত্রা যোগ করেছে। এত দিন আবু বকর ও যারিয়াবের মাঝে যে দূরত্ব ও মান-অভিমান ছিল, তা কাটতে শুরু করেছে। যারিয়াব অবশেষে আবু বকরের প্রতি তার ভালোবাসা উপলব্ধি করতে পেরেছে।

দার-এ-নিজাতের পর্বসংখ্যা বাড়ার খবরে স্বাভাবিকভাবে আনন্দিত দর্শকেরা। তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নির্মাতাদের প্রতি অনুরোধ জানাচ্ছেন, শুধু পর্ব বাড়ানোর জন্য যেন গল্পকে অকারণে টেনে লম্বা করা না হয়।

লেখক উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় দার-এ-নিজাত প্রযোজনা করেছে থ্রিএস এন্টারটেইনমেন্ট। কেন্দ্রীয় চরিত্র আবু বকর ও যারিয়াব হিসেবে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সেলিম। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন নামির নওয়াজ খান, সানিয়া সাঈদ, সাবা হামিদ, ফারহান তাহির, রোমাইসা খান ও নাদিয়া আফগান।

একান্নবর্তী পরিবারের টানাপোড়েনের গল্পে ‘মায়ার সংসার’

ঢাকা শহরের একটি একান্নবর্তী পরিবারের টানাপোড়েনের গল্পে তৈরি হয়েছে মিনি সিরিজ ‘মায়ার সংসার’। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মো. ওমর ফারুক। ২৬ অক্টোবর থেকে ইউটিউবে শুরু হবে সিরিজটির প্রচার। দেখা যাবে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সপ্তাহের সোম ও মঙ্গলবার দুপুর ১২টা থেকে।

‘এমিলি ইন প্যারিস’ সিরিজকে বিদায় জানালেন লিলি কলিন্স

সমাপ্তির পথে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’। সম্প্রতি শেষ হয়েছে সিরিজটির ফাইনাল বা ষষ্ঠ সিজনের শুটিং। এর মধ্য দিয়ে এমিলি কুপার চরিত্রকে বিদায় জানালেন অভিনেত্রী লিলি কলিন্স। দীর্ঘ সাত বছর ধরে চরিত্রটির সঙ্গে জড়িয়ে থাকার পর শেষ দিনের শুটিং শেষে আবেগঘন বার্তায় অভিনেত্রী জানান..,.

নতুন নির্মাতা ও গল্প নিয়ে শুরু হচ্ছে ‘বকুলপুর সিজন ৩’

দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। এখন পর্যন্ত প্রচার হয়েছে নাটকটির দুটি সিজন। করোনার কারণে ২৬৪ পর্বে শেষ হয়েছিল প্রথম সিজন। ২০২২ সালে শুরু হয় ‘বকুলপুর সিজন ২’। ২০২৪ সালে ৭৮৮ পর্ব দিয়ে তা শেষ হয়। দুই বছর পর আসছে ধারাবাহিকটির তৃতীয় সিজন।

জনপ্রিয় টার্গেট

হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি

দর্শকের উন্মাদনায় বাড়ছে ‘দার-এ-নিজাত’ সিরিজের পর্বসংখ্যা

প্রকাশ: ০৮:২২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬