অক্টোবরে যুক্তরাজ্যে যাব গান গাইতে
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০৮:৩৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- ০ বার পঠিত হয়েছে
জন্মদিনের অনেক শুভেচ্ছা।
অনেক অনেক ধন্যবাদ।
সুস্থ আছি। সবার দোয়ায় ভালো আছি। দোয়া করবেন যেন ভালো থাকি।
এবারের জন্মদিনটা কেমন করে কাটাবেন?
সাধারণত আমি ঘটা করে জন্মদিনের কোনো আয়োজন করি না। বিশেষ করে গাজী মাজহারুল আনোয়ার ২০২২ সালের এই দিনে আমাদের ছেড়ে চলে যাওয়ার পর থেকে আমি এই দিনটায় তেমন কোনো আয়োজন রাখি না। এবারও তাই। পারিবারিক আয়োজনে খুব সাধারণভাবে দিনটি কাটাব। নিজের মতো করে সময় কাটাব।
না, তেমন কোনো পরিকল্পনা নেই। কাছের কিছু মানুষ আসবে। আমার বোনের ছেলেমেয়েরা আসবে। তাদের নিয়েই ঘরোয়া আয়োজনে জন্মদিন উদ্যাপন করব।
সেটা তো একেক সময় একেক রকমের ছিল। ছোটবেলায় পরিবারের সবাই মিলে আনন্দ করে উদ্যাপন করতাম। যখন ব্যস্ততা বাড়ল, বেশির ভাগ জন্মদিনেই গান নিয়ে দেশের বাইরে কাটাতে হয়েছে। তবে দেশে থাকলে বন্ধু-বান্ধব, কাছের মানুষেরা আসত। তাদের নিয়ে সেলিব্রেট করতাম।
হ্যাঁ, প্রতি জন্মদিনে চ্যানেল আইয়ে নিমন্ত্রণ থাকে। এবারও রয়েছে। দুপুরে তারকা কথনে অংশ নেব। সেখানে নানা বিষয়ে কথা হবে। এ ছাড়া আব্দুর রহমানের সঞ্চালনায় একটা অনুষ্ঠান থাকবে। নাম ‘শুধু গান গেয়ে পরিচয়’।
এটা মূলত সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠান। সাংবাদিক আব্দুর রহমানের সঙ্গে কথোপকথন। আমার শিল্পী হয়ে ওঠা, ছেলেবেলার গল্প, বাবা-মাসহ পরিবারের কথা, সংগীত জীবনের নানা বিষয়ে কথা বলা হবে। আজ রাত ১০টা ২০ মিনিটে এবং আগামীকাল ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
কিছু দিন আগে মোমিন বিশ্বাসের সঙ্গে একটা গান করেছি। ‘না বলা গল্প’। গানটি সুর করেছেন রাজেশ ঘোষ। লিখেছেন সামছুল আলম। গানটির ভিডিও রেকর্ডিং করলাম সম্প্রতি। শিগগির গানটি প্রকাশ করা হবে। এ ছাড়া দু-চারটা গানের কথা চলছে। হয়তো গাইব।
অক্টোবরে যুক্তরাজ্যে যাব গান গাইতে। সেখানে দুটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা আপাতত চূড়ান্ত হয়েছে। একটি লন্ডনে, অন্যটি স্কটল্যান্ডে। আরও কয়েকটি অনুষ্ঠানের ব্যাপারে কথা হচ্ছে। তবে চূাড়ান্ত হয়নি।
অক্টোবরের প্রথম সপ্তাহে যাব। শেষ সপ্তাহে ২৫ অথবা ২৬ অক্টোবরে দেশে ফেরার পরিকল্পনা আছে।
অভিনয়, স্টাইল, ব্যক্তিত্ব ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই দর্শকের মন জয় করেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তাঁর আকস্মিক মৃত্যুর খবর পুরো দেশকে স্তব্ধ করে দেয়। প্রিয় নায়ককে হারানোর শোক মেনে নিতে না পেরে একাধিক ভক্ত আত্মাহুতির পথ বেছে নিয়েছিলেন বলেও খবর প্রকাশিত হয়েছে।
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
























