ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় সাবেক এমপি রতনের ‘হাওর বাংলা’য় পুলিশের অভিযান, পিএস আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামে অবস্থিত ‘হাওর বাংলা’ বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির উঠানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গোপন বৈঠক করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছেন—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায় পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের ব্যক্তিগত সচিব ইঞ্জিনিয়ার বাবুল আক্তারকে আটক করা হয়। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কদমতলী পারশি গ্রামের বাসিন্দা।

পরে বাড়িটিতে তল্লাশি চালিয়ে লাঠিসোঁটা, ইটপাটকেল ও ৯ জোড়া জুতা উদ্ধার করা হয়।

এদিকে সোমবার সকালে পাইকুরাটি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক বাবুল আক্তারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এক মণ ধানে এক কেজি বীজ

এক মণ ধানে এক কেজি বীজ

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০-৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্রি করে এক কেজি বীজ পাওয়া যাচ্ছে। হাওর এলাকায় এবার ধানের ফলন হয়েছে কম। ধান চাষে খরচ তুলতেই হিমশিম।

মধ্যনগর-কলমাকান্দা পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মধ্যে সারা বছর চলাচল উপযোগী পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মধ্যনগর আখড়াঘাট থেকে গলহা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে সেতু ও কালভার্ট নির্মাণের দাবি জানান তাঁরা।

ভারত থেকে অনুপ্রবেশের সময় সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকালে মানব পাচারকারীসহ সাতজনকে আটক করেছে বিজিবি ২৮ ব্যাটালিয়ন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন মাদারীপুর ও দুজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং একজন স্থানীয় মাদক পাচারকারী বলে জানিয়েছে বিজিবি। তবে তাঁদের নাম-পরিচয় জানানো হয়নি।

জনপ্রিয় টার্গেট

‘সাদ্দাম-ইনান কলকাতায় বসে বাংলাদেশে অস্থিরতা ছড়াচ্ছে, তাদের এদেশে ঠাঁই হবে না’

ধর্মপাশায় সাবেক এমপি রতনের ‘হাওর বাংলা’য় পুলিশের অভিযান, পিএস আটক

প্রকাশ: ০৯:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬