ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফজরের পর হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় নিহত ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিহত ঠান্ডু মিয়া হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অপর নিহত আব্দুল আলীম শেখ (৪০) একই উপজেলার দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় শেষে মহাসড়ক দিয়ে হাঁটছিলেন ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম। সকাল সাতটার দিকে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব রহমান বলেন, ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চলনবিলে মাছের সংকট কমেছে শুঁটকি উৎপাদন

চলনবিলে মাছের সংকট কমেছে শুঁটকি উৎপাদন

সিরাজগঞ্জে চলনবিলের জলাভূমিতে একসময় মিলত নানা প্রজাতির প্রচুর দেশি মাছ। বর্ষা শেষে সেই মাছ ঘিরে জমে উঠত শুঁটকি তৈরির কর্মযজ্ঞ। চাতালে চাতালে মাছ শুকানোর ব্যস্ততা, শ্রমিকদের হাঁকডাক আর ব্যবসায়ীদের ভিড় থাকত। কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। মাছের অভাবে উৎপাদন কমেছে শুঁটকির।

সব উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। সিরাজগঞ্জে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

জনপ্রিয় টার্গেট

‘সাদ্দাম-ইনান কলকাতায় বসে বাংলাদেশে অস্থিরতা ছড়াচ্ছে, তাদের এদেশে ঠাঁই হবে না’

ফজরের পর হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় নিহত ২

প্রকাশ: ০৯:২৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬