বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৫ সালের ২ নভেম্বর সরকারি জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং ক্যাম্পাসে ঘোষণাফলক উন্মোচন করেছিলেন। তারই প্রতিফলনে এবার ২০ অক্টোবরের পরিবর্তে ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হচ্ছে।

উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক পরিক্রমা করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সোয়া ১০টায় শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় চারুকলা অনুষদের আয়োজনে শিল্পকর্ম ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এরপর কেন্দ্রীয় অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যান্য আয়োজনের মধ্যে দুপুর দেড়টায় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন রাখা হয়।

বেলা ৩টা থেকে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ, সাংস্কৃতিক কেন্দ্র, আবৃত্তি সংসদ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জবি সংসদ ও রঙ্গভূমি পরিবেশনায় অংশ নেয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ অফসাইড, কোমল গান্ধার, কিম্ভুত ও স্বরূপ নামের ব্যান্ড দলগুলো এতে সংগীত পরিবেশন করে।

দিনের সমাপনী আয়োজন হিসেবে সন্ধ্যায় কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে নগরবাউল জেমসের। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টরসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

ব্র্যাক ইউনিভার্সিটির অনারারি ফেলোশিপ পেলেন পিটার সিঙ্গার

অস্ট্রেলীয় দার্শনিক অধ্যাপক পিটার সিঙ্গারকে প্রথমবারের মতো অনারারি ফেলোশিপ দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। নৈতিকতা, পরোপকার ও প্রাণী অধিকার বিষয়ে বিশ্বজুড়ে তাঁর অবদানকে স্বীকৃতি দিয়ে এ সম্মাননা দেওয়া হয়। ২৯ অক্টোবর ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে…

বিইউএফটিতে ৭ম গবেষণা সম্মেলন

বিইউএফটিতে ৭ম গবেষণা সম্মেলন

বস্ত্র ও পোশাকশিল্পে গবেষণা, উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ৭ম বিইউএফটি-ক্রিস্যাট টেক্সটাইল রিসার্চ কনফারেন্স (টিআরসি) ২০২৬। ৩১ অক্টোবর ঢাকার তুরাগের নিশাতনগরে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) নিজস্ব অডিটোরিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়

জনপ্রিয় টার্গেট

দীপাবলিতে পরিবেশবান্ধব আতশবাজির অনুমোদন দিলেন ভারতের সুপ্রিম কোর্ট

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রকাশ: ০২:৫৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬