শ্রমিকেরা জানান, ভালুকা উপজেলার কাঁঠালী গ্রামে অবস্থিত আশিক কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। বারবার বেতন পরিশোধের তারিখ দেওয়া হলেও তা পরিশোধ না করায় গতকাল রাত ১০টার দিকে শ্রমিকেরা কারখানার গেটের সামনে বিক্ষোভ করেন।
শ্রমিকদের অভিযোগ, গত জুলাই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার কথা ছিল ৩১ আগস্ট, কিন্তু নির্ধারিত সময়ে কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধে ব্যর্থ হয়। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিলে ৩১ আগস্ট থেকে তাঁরা কর্মবিরতি শুরু করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে ৩ সেপ্টেম্বর (গতকাল) বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলে শ্রমিকেরা কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেন।
প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল বকেয়া বেতন পরিশোধ না করায় সন্ধ্যা ৭টা থেকে শ্রমিকেরা আবারও কর্মবিরতি শুরু করেন। এরপর রাত ১০টার দিকে তাঁরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। এ সময় শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে রাতেই পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত হয় গত জুলাই মাসের বকেয়া বেতন ৭ সেপ্টেম্বর এবং আগস্ট মাসের বকেয়া বেতন ১৭ সেপ্টেম্বর পরিশোধ করা হবে। শ্রমিকেরা এ সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে যোগদান করেন।
ময়মনসিংহের সহকারী পুলিশ সুপার গোপীনাথ কাঞ্জিলাল জানান, শ্রমিকদের জুলাই মাসের বকেয়া বেতন ৭ সেপ্টেম্বর ও আগস্টের বকেয়া বেতন ১৭ সেপ্টেম্বর পরিশোধের সিদ্ধান্ত শ্রমিকেরা মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মাদারীপুর সদর উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের পশ্চিম পেয়ারপুর গ্রামের ইতালিপ্রবাসী রাজ্জাক মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে…
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মহানগর স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর অনুসারীদের হামলার শিকার হয়েছে পুলিশ। অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে বাসার ভেতরের সুড়ঙ্গ পথ দিয়ে বগা পালিয়ে যান।
সৌদি আরবের আবহা শহরে সোহাগ রানা (৪২) নামের এক প্রবাসী বাংলাদেশির রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর পর টানা তিন দিন নিজ শয়নকক্ষে তাঁর মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে সৌদি পুলিশ এসে বন্ধ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে…
দৈনিক টার্গেট 
















