কর্মসূচির শুরুতে জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার হাতে বিক্ষোভ মিছিল বের করেন তরুণেরা। পরে প্রাণসায়ের খালধারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লুইস রানা গাইন, ইমতিয়াজ উদ্দীনসহ ফোরামের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন নিঃসরণের ভয়াবহ মাশুল দিতে হচ্ছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষকে। তাই অবিলম্বে কার্বন নিঃসরণ কমিয়ে উপকূলবাসীর জন্য জলবায়ু ন্যায়বিচার ও পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তাঁরা।

দৈনিক টার্গেট 
























