১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রীকে সহকারী শিক্ষক ও সহকর্মীকে প্রধান শিক্ষক যৌন হয়রানি করে বরখাস্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বরখাস্ত হওয়া দুই শিক্ষকের একজন সহকারী শিক্ষক এবং অন্যজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাঁরা উপজেলার পৃথক দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুরে বিরতির সময় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের পাঠাগারে ডেকে নেন এক সহকারী শিক্ষক। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া এবং জড়িয়ে ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির মা গত ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করে একই দিন প্রতিবেদন জমা দেন। এতে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

অন্যদিকে, উপজেলার আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকর্মী এক সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক আচরণের অভিযোগ ওঠে। তদন্তে এ অভিযোগেরও প্রাথমিক সত্যতা পাওয়া যায়। বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বলেন, পৃথক দুটি অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়া হয়। এর ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারি করে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কমিটি নেই, নেছারাবাদে বিএনপির তিন গ্রুপে বিপ্লব ও সংহতি দিবস পালন

আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জগন্নাথকাঠি বাজারের সুপারিপট্টি থেকে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বাজার রোড ও তেঁতুলতলা ঘুরে পুরাতন থানা এলাকার রিকশাস্ট্যান্ডের তিন রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য…

জমির বিরোধে নেছারাবাদে জামায়াত নেতাকে পিটিয়ে জখম

পিরোজপুরের নেছারাবাদে বাড়িতে ঢুকে জামায়াতে ইসলামীর এক নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

টিআর প্রকল্প হারিয়ে ফেসবুকে ক্ষোভ বিএনপি নেতার

পিরোজপুরের নেছারাবাদে সরকারি টিআর (টেস্ট রিলিফ) কর্মসূচির একটি প্রকল্পের বরাদ্দ নিয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির দুই নেতার বিরোধ প্রকাশ্যে এসেছে। একজনের নামে বরাদ্দ পাওয়া প্রকল্প অন্য ব্যক্তিকে দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদারের বিরুদ্ধে।

জনপ্রিয় টার্গেট

সিঙ্গারা না পেয়ে অণ্ডকোষে চিকিৎসকের হাত, দোকান কর্মচারী হাসপাতালে

ছাত্রীকে সহকারী শিক্ষক ও সহকর্মীকে প্রধান শিক্ষক যৌন হয়রানি করে বরখাস্ত

প্রকাশ: ১২:০৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬