১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে বিক্ষোভ মিছিল বের করেন জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগর উত্তর এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীরা অংশ নেন।

সমাবেশে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের জীবন অতিষ্ঠ করেছে। তাঁর অভিযোগ, দলটি ভারতের স্বার্থে কাজ করেছে এবং পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের সহিংসতা, ২০১৪ সালের নির্বাচন, গুম ও খুনসহ বিভিন্ন ঘটনার সঙ্গে জড়িত।

আবু বাকের মজুমদার আরও বলেন, আওয়ামী লীগ আবরার ফাহাদ হত্যা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের জন্য দায়ী। ২০২৪ সালের জুলাই-আগস্টের পরও একটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনে ভূমিকা রেখেছে বলে অভিযোগ করেন তিনি। ভোটব্যাংকের হিসাব থেকে দলটি আওয়ামী লীগের সঙ্গে আপস করেছে বলেও দাবি করেন আবু বাকের।

বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তাঁর অভিযোগ, জুলাই-আগস্টের পর ভুয়া মামলার মাধ্যমে প্রকৃত অপরাধীদের মামলাগুলো দুর্বল করা হয়েছে এবং আর্থিক সুবিধার বিনিময়ে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনর্বাসন করা হয়েছে। এ কারণেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ পাচ্ছেন বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্যের সমালোচনা করে আবু বাকের মজুমদার বলেন, জাতীয় সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সঠিক তথ্যের ঘাটতি রয়েছে। তিনি বলেন, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই এখন পর্যন্ত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। দিনের বেলায় ক্যাম্পাসে হামলার ঘটনায় একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

আবু বাকের মজুমদার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা তাঁকে সঠিক তথ্য দিতে পারছে না। সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি।

জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বলেন, গত তিন থেকে চার দিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন ব্যক্তিকে ভাড়া করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে তাঁরা মনে করছেন। এসব ঘটনার মাধ্যমে ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সিরাজদিখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ-বাসে আগুন: আ.লীগ ও সহযোগী সংগঠনের ১১ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে পার্কিং করা মিনিবাসে আগুন, ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালানোর ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৯ জনের মধ্যে আটজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

চুরি করতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের হাতে আটক শ্রমিক দল নেতা, বহিষ্কার

পিরোজপুরের মঠবাড়িয়ায় চুরির চেষ্টার অভিযোগে ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকের খবর ছড়িয়ে পড়ার পর আলম ফকিরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সিঙ্গারা না পেয়ে অণ্ডকোষে চিকিৎসকের হাত, দোকান কর্মচারী হাসপাতালে

ককটেল বিস্ফোরণ ও হামলার প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি

প্রকাশ: ১২:০৮:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬