নিহত রাসেল মিয়া উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত আল আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রাসেল মিয়ার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন গুরুতর আহত আল আমিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহতের মরদেহ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সেখানে সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি।
নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে মো. আলী (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে জেলেদের জালে তার মরদেহ উঠে আসে। নিহত আলী পানুর গ্রামের আশিকুলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেহেরাব হোসাইন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মেহেরাব বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স…
দৈনিক টার্গেট 






















