কয়রায় সাংবাদিক কোহিনুর আলমের একমাত্র ছেলে স্বাধীন-এর জানাজা শেষে দাফন, রাজনৈতিক ও সামাজিক নেতাদের শোক প্রকাশ

কয়রায় সাংবাদিক কোহিনুরের ছেলের দাফন, শোকের ছায়া

খুলনার কয়রা উপজেলার সাংবাদিক কোহিনুর আলমের একমাত্র ছেলে কামরান আকমল স্বাধীন (১৯)-এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) জোহরের নামাজের পর ২ নং কয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করে।

জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা নূর ইসলাম। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উপস্থিতদের মধ্যে ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান, কয়রা উপজেলা বিএনপি নেতা কোহিনুর ইসলাম, শেখ সালাউদ্দিন লিটন, যুবদল নেতা মোহতাসিম বিল্লাহ, আকবর হোসেন, লিটন, জামায়াতের উপজেলা যুব বিভাগের সেক্রেটারি জিএম মোনায়েম বিল্লাহ প্রমুখ।

এছাড়াও কয়রা প্রেসক্লাবের সহসভাপতি মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, নির্বাহী সদস্য সিরাজুদ্দৌলা লিংকন, কামাল হোসেন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা, উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের নেতৃবৃন্দ, কয়রা ব্লাড ব্যাংকের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা জানাজায় অংশগ্রহণ করেন।

এদিকে, কামরান আকমল স্বাধীন-এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কয়রা প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি শেখ হারুণ অর রশিদ, সহসভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফেজ হাফিজুর রহমান, প্রচার সম্পাদক বিএম মোস্তফা রেজওয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা গেছে, কামরান আকমল স্বাধীন খুলনার আযম খান কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি খুলনা জেলা বিএনসিসির একজন সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ২৯ এপ্রিল খুলনায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, স্বাধীন শান্ত স্বভাবের ও মেধাবী একজন তরুণ ছিলেন। তার এমন অকাল প্রয়াণে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

প্রকাশ: ০৬:২৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬