বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদ (বপসপ)-এর দ্বিতীয় দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সম্প্রতি রাজধানীর ঢাকায় অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে মোঃ আশরাফ হাওলাদার পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মনসুর রহমান পাপা, মোঃ আব্দুর রাজ্জাক ও মোঃ রাজিব তালুকদার। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ রাজিব মিয়া এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রাজিব হোসেন প্রিন্স।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- দপ্তর সম্পাদক হিসেবে ইলিয়াস আলী মাসুক, অর্থ সম্পাদক হিসেবে আহসান আলী বিশ্বাস, প্রচার সম্পাদক হিসেবে মনজুর হোসেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ আলী। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ একরামুল ইসলাম এবং মহিলা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সালমা আক্তার লিজা।
এছাড়াও, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে আসিফ মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মোঃ আলী কদর, আইন বিষয়ক সম্পাদক হিসেবে শরিউল ইসলাম মতি এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ নকিবুল হক নকিব দায়িত্ব গ্রহণ করেছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুন্সি সাদিকুর রহমান শাহিন, মোস্তাফিজুর রহমান সুজন ও মোঃ আনিসুর রহমান।
নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্বাবধানে সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ার মাধ্যমে এই কমিটি গঠিত হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সহ-সভাপতি সালাম মাহমুদ সহকারী নির্বাচন কমিশনার ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া এবং সহকারী নির্বাচন কমিশনার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের মহাসচিব এম এ মমিন আনসারী। নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং পেশাগত মান উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদ সাংবাদিকদের একটি নির্ভরযোগ্য ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ভবিষ্যতেও কার্যকর ভূমিকা রাখবে। দেশব্যাপী পেশাজীবী সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, প্রশিক্ষণমূলক কার্যক্রম জোরদার এবং সংগঠনের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, বপসপ দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
সালমা আক্তার লিজা 


















