০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার কাওছার উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি ব্যাগ নিয়ে তালেরবাজার যাচ্ছিলেন চালক কাওছার। পথে ব্যাগটি দেখে উপজেলা ছাত্রদলের এক নেতার সন্দেহ হয়। তিনি চালককে গাড়ি থামাতে বললেও কাওছার দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন। পরে পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকটির পথরোধ করে ব্যাগের ভেতরে একটি বোমা দেখতে পান স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাওছারকে গ্রেপ্তার করে। আজ সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ঢাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে আসে। পরে তারা বোমাটি নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা করেন। এতে কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার আসামি কাওছারকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, স্থানীয় লোকজন বোমাসহ এক ইজিবাইকচালককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আজ এসআরবির সদস্যরা বোমাটি নিষ্ক্রিয় করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

চিকিৎসককে মারধরের পর ছাত্রলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার যুবদল নেতা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের মামলায় গ্রেপ্তার এড়াতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন করেছিলেন যুবদল নেতা ইমরান হোসেন সালাম। তবে শেষ রক্ষা হয়নি। আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার ভরপাশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগৈলঝাড়ায় নাশকতার মামলায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

হিজলায় আগুনে পুড়ল পাঁচ দোকান

হিজলায় আগুনে পুড়ল পাঁচ দোকান

বরিশালের হিজলার হরিনাথপুর ইউনিয়নের ছয়গাঁও বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার রাত ১১টার দিকে বাজারের পশ্চিম পাশে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার

ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার

প্রকাশ: ০৫:১২:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬