০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৮০০ কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে প্রশ্ন বিশেষজ্ঞদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ ‎বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘ঢাকা-গাজীপুর বিআরটির বাস্তবায়ন চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব প্রশ্ন ও দাবি তুলে ধরা হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (আইএবি), ওয়ার্কস ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি) এবং গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

‎সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে ঢাকা-গাজীপুর বিআরটি করিডরের নির্ধারিত বাস লেন বিলুপ্ত করে সড়কটিকে তিন প্লাস তিন লেনের মহাসড়কে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর বিআরটি বাস না কিনে এবং সেবা চালু না করেই এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ।

আরিফুল ইসলাম বলেন, প্রকল্প বাস্তবায়নে আর্থিক ও পরিচালনগত সমস্যা থাকলে তার দায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিতে হবে। বিআরটি ব্যবস্থা বা বাস লেনকে এর জন্য দায়ী করা যাবে না। প্রকল্পের শুরু থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট সব নথিপত্র, পরামর্শক ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের তালিকা, দায়িত্ব ও ভূমিকা সংরক্ষণ করতে হবে। স্বার্থের সংঘাত নেই, এমন বিশেষজ্ঞদের নিয়ে তদন্ত কমিশন গঠন করে তদন্তের ফলাফল প্রকাশ করতে হবে।

‎ড. মুহাম্মদ আরিফুল ইসলাম আরও বলেন, বিআরটি চালু হলে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াতের সময় কমবে, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পাবে এবং গাজীপুরে বিনিয়োগ ও নগর অর্থনীতির বিকাশের সুযোগ তৈরি হবে। বিমানবন্দর-গাজীপুর করিডরকে আরবান আর্টারি ঘোষণা করে বিআরটি লেন বহাল রাখতে হবে। একই সঙ্গে ঢাকা শহরসহ দেশের অন্যান্য স্থানেও বিআরটি চালুর উদ্যোগ নিতে হবে।

‎গাজীপুর ঐতিহ্য ও উন্নয়নের সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ২০১২ সালে শুরু হওয়া বিআরটি প্রকল্প ১৪ বছরেও শেষ হয়নি। অথচ পাকিস্তানের পেশোয়ারে ২৮ কিলোমিটার বিআরটি প্রকল্প মাত্র দুই বছরে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের প্রায় ৯৭ শতাংশ কাজ শেষ হওয়ার পর বাতিলের সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, তা জানতে চান তিনি। দীর্ঘসূত্রতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনারও দাবি জানান।

‎বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুর রশিদ বলেন, বিআরটি প্রকল্প শুধু পরিবহনব্যবস্থার উন্নয়ন নয়, পার্শ্ববর্তী এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান বৃদ্ধিতেও ভূমিকা রাখতে পারে। প্রকল্পে ত্রুটি থাকলে কারিগরি সংশোধনের মাধ্যমে সমাধান করা উচিত।

‎পরিবহন বিশেষজ্ঞ প্রকৌশলী ড. মাহবুবুল বারী বলেন, আর্থিক ও কারিগরি বিবেচনায় বিআরটি প্রকল্পটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময়। বুয়েটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমীক্ষাতেও প্রকল্পটির সম্ভাব্যতা উঠে এসেছে। এ করিডরে বিপুলসংখ্যক বাসযাত্রী চলাচল করেন। বিআরটি চালু হলে পরিবেশ ও সড়ক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে।‎

সংবাদ সম্মেলনে বিআইপির পক্ষ থেকে আট দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ১৮ অক্টোবরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা, সব বিকল্পের আর্থিক ও পরিবেশগত মূল্যায়ন, প্রকল্পের অনিয়ম তদন্তে কমিশন গঠন ও প্রতিবেদন প্রকাশ, বিমানবন্দর-গাজীপুর করিডরকে আরবান আর্টারি ঘোষণা, ঢাকা ও দেশের অন্যান্য স্থানে বিআরটি চালু এবং ঢাকা বিআরটি পিএলসিকে পুনর্গঠন করে শক্তিশালী করা। এ ছাড়া দেশের পরিবহন উন্নয়নে পরিকল্পনানির্ভর নীতি গ্রহণ এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়।

‎প্রশ্নোত্তর পর্বে বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মু. মুসলেহ উদ্দিন হাসান বলেন, গাজীপুরের সংসদ সদস্যদের সঙ্গে আলাদাভাবে আলোচনা হয়েছে। তাঁদের সঙ্গে সমন্বিত আলোচনারও পরিকল্পনা রয়েছে। বিআরটি প্রকল্প নিয়ে তাঁদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। বৃহত্তর জনস্বার্থে প্রকল্পটি বাস্তবায়ন চান তাঁরা। এটি শুধু পরিবহন প্রকল্প নয়, বরং বৃহৎ নগর রূপান্তরের উদ্যোগ।

‎সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, সাবেক প্রিন্সিপাল ও গাজীপুরের বাসিন্দা কফিল উদ্দিনসহ অন্যরা।

খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) খিলক্ষেত পুলিশ বক্সের পাশে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বেলা ১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও থেকে নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইরফান হোসেন তুষারকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৬, মামলা ৬৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৬৪টি মামলা হয়েছে। অভিযানে ককটেল, পেট্রোল বোমা, গান পাউডার, ইয়াবা ও বিয়ারসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

২৮০০ কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে প্রশ্ন বিশেষজ্ঞদের

২৮০০ কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে প্রশ্ন বিশেষজ্ঞদের

প্রকাশ: ০৪:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬