হাটখোলা বাজারে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে হাতীবান্ধা উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের দখল উচ্ছেদে খুশি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা

হাতীবান্ধায় সরকারি জমি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ২০০ বার পঠিত হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সরকারি জমি দখল করে গড়ে তোলা অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে প্রশাসন। সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে সিন্দুর্ণা ইউনিয়নের হাটখোলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা ও সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন আগে হাটখোলা বাজারটি সরকারি জায়গায় গড়ে ওঠে এবং ইজারা ভিত্তিকভাবে পরিচালিত হচ্ছিল। নিয়ম অনুযায়ী বাজারে খোলা স্থানে ব্যবসা পরিচালনার কথা থাকলেও কিছু ব্যবসায়ী নিয়ম ভেঙে উন্মুক্ত স্থানে স্থায়ী দোকানঘর নির্মাণ করে ভাড়া দিতে শুরু করেন। এতে বাজারের সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি ক্রেতা ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি দেখা দেয়।

অভিযোগ রয়েছে, প্রকৃত ব্যবসায়ীরা জায়গার অভাবে ব্যবসা করতে না পারলেও অবৈধ স্থাপনা নির্মাতাদের কাছ থেকে বেশি জামানত ও ভাড়া দিয়ে ব্যবসা চালাতে বাধ্য হচ্ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার সতর্কবার্তা, নোটিশ ও মাইকিং করার পরও দখলদাররা স্থাপনা না সরানোয় শেষ পর্যন্ত প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে হাটখোলা বাজারের সরকারি জায়গা দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা জানান, অবৈধ দোকান উচ্ছেদের ফলে বাজার এখন আগের চেয়ে খোলামেলা ও চলাচল উপযোগী হয়েছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি জমি দখল বা বাজার ব্যবস্থাপনায় অনিয়মের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সরকারি জায়গা দখল না করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

হাটখোলা বাজারে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে হাতীবান্ধা উপজেলা প্রশাসন। দীর্ঘদিনের দখল উচ্ছেদে খুশি স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা

হাতীবান্ধায় সরকারি জমি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশ: ০৬:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫