ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বরের বয়স ১৮, কনের ১৬ বছর করাসহ ১০ দাবি নিকাহ রেজিস্ট্রারদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

আজ রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় সংগঠনটি। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সমিতির নেতারা।

সংগঠনের সভাপতি মো. সাইফুল হাসান, নির্বাহী সভাপতি এ এইচ এম জিনাত আলী ও সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ১৩ অনুযায়ী কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান অধিক্ষেত্র অবসর পর্যন্ত বহাল রাখা। নির্দিষ্ট অবসরকালীন ভাতা না থাকায় তাঁদের অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

এ ছাড়া কোনো নিকাহ রেজিস্ট্রার অবসরে গেলে তাঁর পুত্রকে অগ্রাধিকারভিত্তিতে নিয়োগ, বরের বিয়ের বয়স ১৮ বছর ও কনের ১৬ বছর নির্ধারণ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারদের অহেতুক হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে।

নিজস্ব খরচে অফিস পরিচালনার জন্য সহকারী নিয়োগের অনুমতি দেওয়ার পাশাপাশি বিবাহ নিবন্ধন ফি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বাল্যবিবাহ বন্ধে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পাদন ও বিবাহসংক্রান্ত হলফনামা বন্ধেরও দাবি রয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে থাকা নাম-ঠিকানার সঙ্গে মিল রেখে অনলাইনে বিবাহ ও তালাকনামার তথ্য সংশোধনের বিধান চালুর প্রস্তাব করা হয়েছে।

কর্মসূচিতে কাজি জাকারিয়া আকন্দ, কাজি মুহাম্মদ আব্দুল গফুর, কাজি সাদিকুল ইসলাম, কাজি দ্বীন মুহাম্মদ, কাজি আব্দুল কাদির, কাজি কবির হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের ৫ রুট নির্ধারণ

সনাতন ধর্মাবলম্বীদের রাসপূর্ণিমা পূজা উপলক্ষে দুবলার চরে যেতে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য পাঁচটি পথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। খুলনার আঞ্চলিক তথ্য অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা-পা-চামড়া জব্দ

সুন্দরবনের কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত যুবক

খুলনায় ট্রেনের ধাক্কায় নিহত যুবক

খুলনার আড়ংঘাটা এলাকায় ট্রেনের ধাক্কায় মিঠুন সরকার (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে আড়ংঘাটা রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

আরিচা ফেরি টার্মিনালে পার্কিং করা ট্রাকে আগুন

বরের বয়স ১৮, কনের ১৬ বছর করাসহ ১০ দাবি নিকাহ রেজিস্ট্রারদের

প্রকাশ: ১২:১৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬