ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

নিহত সুরুজ জামান (৩৫) ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির সদস্য ছিলেন।

নিহত সুরুজের বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসার অভিযোগ করেন, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামীপন্থী একটি বালু ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তাঁর ভাইয়ের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বের হন সুরুজ জামান। পথে মজিদ মার্কেট-সংলগ্ন সড়কের মোড়ে পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তাঁর গতি রোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর বুকে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহে ভূমি অফিসে সাংবাদিক হেনস্তা, জড়িত কর্মকর্তার বিচার দাবিতে আলটিমেটাম

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসে চার সাংবাদিককে হেনস্তা, গালিগালাজ ও আটকে রাখার হুমকি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। এ ঘটনায় জড়িত ভূমি অফিসের নায়েব আবুল কালামকে সাত দিনের মধ্যে প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

দৃশ্যমান প্রথম স্টিল আর্চ সেতু

দৃশ্যমান প্রথম স্টিল আর্চ সেতু

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের ওপর দৃশ্যমান হচ্ছে দেশের প্রথম ও সর্ববৃহৎ স্টিল আর্চের কেওয়াটখালী সেতু। অস্ট্রেলিয়ার বিখ্যাত সিডনি হারবার ব্রিজের আদলে নির্মাণাধীন ৩ হাজার ২৬৩ কোটি টাকা ব্যয়ের এই সেতুর কাজ এরই মধ্যে ২৭ শতাংশ শেষ হয়েছে।

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি

ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে সাংবাদিকদের আটকে রাখা, গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকির অভিযোগ উঠেছে। জমির খারিজের তথ্য চাইতে গেলে এ ঘটনা ঘটে বলে সাংবাদিকদের দাবি। নায়েব ভুল-বোঝাবুঝির কথা বলেছেন।

জনপ্রিয় টার্গেট

আরিচা ফেরি টার্মিনালে পার্কিং করা ট্রাকে আগুন

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশ: ১২:১৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬