ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েটে কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, চোখে আঘাত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নাজমুল কুয়েটের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২ ব্যাচের শিক্ষার্থী।

নাজমুলের অভিযোগ, ল্যাবে বিভাগের এক বন্ধুর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এর জেরে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী তাঁর কক্ষে গিয়ে তাঁকে মারধর করেন।

মারধরের একপর্যায়ে বাম চোখে ঘুষি মারা হলে চোখ দিয়ে রক্ত বের হতে থাকে। আঘাতে তিনি মেঝেতে পড়ে গেলেও জ্ঞান হারাননি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের শিক্ষার্থী হাসান তৌফিকের সঙ্গে নাজমুলের বিরোধকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পরে হাসান তৌফিক নাজমুলের কক্ষে গিয়ে চিৎকার-চেঁচামেচি করেন এবং তাঁকে ‘সরি’ বলতে বলেন।

নাজমুল তখন কক্ষের দরজা না খুলে নামাজ পড়ছিলেন। একপর্যায়ে কয়েকজন সেখানে গিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। নাজমুলের রুমমেট মাহিন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

মাহিন সবাইকে নিজেদের মধ্যে বিষয়টি মিটিয়ে চলে যেতে বলেন। কিন্তু এর মধ্যেই কয়েকজন কক্ষের ভেতরে প্রবেশ করেন। কথাবার্তার একপর্যায়ে তাঁরা নাজমুলকে মারধর শুরু করেন।

রুমমেট ও অন্য শিক্ষার্থীরা পরে নাজমুলকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি কক্ষে ফিরলেও চোখের আঘাত নিয়ে উদ্বেগ দেখা দেয়। চোখের ভেতরে কোনো ক্ষতি হয়েছে কি না, তা নিশ্চিত হতে রাতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাঁকে খুলনায় নেওয়া হয়।

লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ কার্যালয়ের উপপরিচালক রাজন কুমার রাহা বলেন, তিনি নাজমুলকে দেখতে গিয়েছিলেন। তাঁর চোখের পাতার ওপর কয়েকটি স্থানে কেটে গেছে। চোখের ভেতরে কোনো আঘাত লেগেছে কি না, তা পরীক্ষা করতে তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

ঘটনার আগে বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানান রাজন কুমার রাহা। তিনি বলেন, বিকেলে বিভাগীয় প্রধান দুজনের বিরোধের বিষয়টি জানতে পেরে তাঁদের ডেকেছিলেন। পরদিন বিষয়টি দেখে সমাধানের আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তাঁর সঙ্গে কথা বলার আগেই তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন।

রাজন কুমার রাহা বলেন, এ ঘটনায় ছাত্রকল্যাণ দপ্তরে (ডিএসডব্লিউ) অভিযোগ জানাতে বলা হয়েছে। তিনিও বিষয়টি ডিএসডব্লিউকে জানিয়েছেন।

‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নাই’

‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নাই’

‘নদী ছাড়া আমাদের বাঁচার পথ নাই। আগে এই নদীতে মাছ পড়ত। এখন শুধু আমরা খেওয়া (খেয়া) চালাইয়েই বেঁচে আছি। নদী বাঁচানোর জন্যি এইখানে আইছি। নদীতে ভালো পানি চাই, বেশি বেশি মাছ চাই। যাতে কাম কইরে বাঁচতে পারি। লেহাপড়া জানি না, কিন্তু কষ্ট তো বুঝি।’ কথাগুলো বলছিলেন খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটের…

দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যেতে বন বিভাগের ৫ রুট নির্ধারণ

সনাতন ধর্মাবলম্বীদের রাসপূর্ণিমা পূজা উপলক্ষে দুবলার চরে যেতে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের জন্য পাঁচটি পথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। খুলনার আঞ্চলিক তথ্য অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

সুন্দরবনে ২৮ কেজি হরিণের মাংস, মাথা-পা-চামড়া জব্দ

সুন্দরবনের কয়রা এলাকায় অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। আজ রোববার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

জনপ্রিয় টার্গেট

আরিচা ফেরি টার্মিনালে পার্কিং করা ট্রাকে আগুন

কুয়েটে কক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, চোখে আঘাত

প্রকাশ: ০১:০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬