রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইউনুছ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে অভিযান চালানো হয়। এ সময় গর্জনিয়ার বোমাংখীল বটতলী এলাকায় মারুফ মেম্বারের কার ওয়াশ সার্ভিসিং সেন্টারের সামনে থেকে অস্ত্র ও গুলিসহ রেদওয়ানকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, রেদওয়ানকে গ্রেপ্তারের পর বিষয়টি গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, গ্রেপ্তার যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল (আজ) সকালে তাঁকে রামু থানার মাধ্যমে আদালতে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, রামু উপজেলার পূর্বাঞ্চল ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। তাঁদের ভাষ্য অনুযায়ী, গর্জনিয়া, কচ্ছপিয়া, বাইশারী, ঈদগড়, কাউয়ারখোপসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় তিন শতাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্যাংয়ের প্রতিটিতে পাঁচ থেকে আট-দশজন সদস্য রয়েছে বলে তাঁরা দাবি করেন। তাঁদের অভিযোগ, এসব গ্যাংয়ের অনেক সদস্যের কাছে দেশি-বিদেশি অস্ত্র রয়েছে।

স্থানীয় সচেতন মহলের সদস্যরা আরও বলেন, সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় রাতেও বিভিন্ন স্থান থেকে গুলির শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। কয়েক দিন আগেও কচ্ছপিয়ার ডাক্তারকাটা এলাকায় গুলিতে একজন আহত হয়েছেন বলে তাঁরা জানান।

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

সৈকতে বিসর্জনের প্রস্তুতি, পর্যটকের ঢল

শারদীয় দুর্গোৎসব ও প্রবারণা পূর্ণিমার টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের ঢল নেমেছে। হোটেলের মালিক ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ বুধবার থেকে শনিবার পর্যন্ত হোটেল-মোটেল ও গেস্টহাউসের ৯০% বুকিং হয়েছে। এদিকে আজ বিজয়া দশমী উপলক্ষে সৈকতের লাবণী পয়েন্টে নেওয়া হয়েছে…

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

শারদীয় দুর্গোৎসব ও প্রবারণা পূর্ণিমার টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড় বেড়েছে। আগামীকাল বুধবার লাবণী পয়েন্টে দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন উৎসব অনুষ্ঠিত হবে। নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। তবে উখিয়ার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর মেরিন ড্রাইভের কিছু রিসোর্টে রাতযাপনে অনীহা…

কক্সবাজারে বেড়াতে গিয়ে টমটমের ধাক্কায় এক সন্তান নিহত, আহত আরেকজন

স্কুল ছুটি থাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে কক্সবাজারের মহেশখালী বেড়াতে গিয়েছিলেন নরসিংদীর পলাশের বাসিন্দা আল আমিন। সেখানেই মঙ্গলবার এক আনন্দঘন মুহূর্তে সন্তানদের ছবি তোলার সময় নিয়ন্ত্রণহীন টমটমের ধাক্কায় নিহত হয় তাঁর চার বছর বয়সী মেয়ে আফরিন সুলতানা। গুরতর আহত ছোট সন্তান আইয়ান।

জনপ্রিয় টার্গেট

রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৯:০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬