মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

সকাল সোয়া ৯টার দিকে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার শেল ছোড়ে। পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেছেন, ‘শ্রমিকেরা সকালে নামার চেষ্টা করেছিল, তবে তারা এখন কেউ নেই।’

এর মধ্যে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়। গতকাল সরকার কঠোরভাবে সহিংসতা দমনের ঘোষণা দেওয়ার পর বিএনপির নেতা-কর্মীদের সড়কে দেখা গেল।

এর আগে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শুরু হওয়া আন্দোলনকে কেন্দ্র করে বুধবার (২৯ অক্টোবর) থেকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে। এর মধ্যে গতকাল রোববারও মিরপুরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান পোশাকশ্রমিকেরা। ওই ঘটনার ধারাবাহিকতায় সোমবার সকালেও শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

সংঘর্ষের পর মিরপুর-১০ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। সন্দেহভাজন ব্যক্তিদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে ফের পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় শ্রমিকেরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু

কেইস্টিন ভার বুনাগের পরিচিতরা জানান, গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন তিনি। ২৮ তারিখ থেকে থাকতে শুরু করেন বনানীর ৭ নম্বর রোডের ৬৬ নম্বর বাসার বি/১ নম্বর ফ্ল্যাটে। ওই দিনই রান্না করার জন্য সিলিন্ডারের গ্যাসের চুলায় আগুন ধরাতে যান।

রাজধানীতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক আটক

আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের মধ্যে দুপুর ১২টার দিকে পুলিশের একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

ভোরে দোকানে বসে গল্প করছিলেন তিন বন্ধু, ড্রাম ট্রাকের চাপায় নিহত ২

মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া

প্রকাশ: ১১:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬